OMG! টানা ৪০টি আস্ত মুরগি খেয়ে ‘চিকেন ম্যান’ হলেন যুবক, করলেন রেকর্ড

মুরগির মাংস খেতে কে না ভালোবাসেন! কিন্তু তাই বলে প্রতিদিন। তাও আবার একটা করে আস্ত মুরগি খাওয়ার কথা বোধহয় খুব কম লোকই ভাবতে পারেন। এমন কাণ্ডই করে দেখিয়েছেন আমেরিকার এক যুবক। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলেও ঘটনাটি সত্য।
জানা যায়, ঐ যুবক টানা ৪০ দিন ধরে ৪০টি আস্ত মুরগি একাই খেয়ে রীতিমতো চমকে দিয়েছেন তিনি। তার এই কীর্তি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে হইচই শুরু হয়ে গিয়েছে।

৩১ বছর বয়সি আলেকজান্ডার টমিনস্কিকে এখন ‘ফিলাডেলফিয়ার চিকেন ম্যান’ বলে ডাকা হয়। সমাজমাধ্যমে খাবার নিয়ে অনেকেই নানা রকমের চ্যালেঞ্জ করে দেখান। সে রকমই এক চ্যালেঞ্জ হিসাবে আস্ত মুরগি খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ঐ যুবক। নিজের লক্ষ্যপূরণ করতে তাই টানা ৪০ দিন ধরে ৪০টি আস্ত মুরগি খেয়েছেন।

‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-কে ঐ যুবক জানিয়েছেন যে, লোককে আনন্দ দেওয়ার জন্য কিছুটা কষ্ট তো করতে হয়েইছে। রোজ একটা করে আস্ত মুরগি খাওয়া যে শরীরের পক্ষে খুব একটা স্বস্তির নয়, সেটাই বোঝাতে চেয়েছেন তিনি। তবে জানা গিয়েছে, টানা ৪০ দিন তিনি শুধু মুরগিই খেয়েছেন। তার খাবারের প্লেটে আর কিছু ছিল না।

নিজের টুইটার অ্যাকাউন্টে রোজই মুরগি খাওয়ার পোস্ট করতেন আলেকজান্ডার। তারপর যখন সেই ৪০তম দিন এলো, তখন ঢাকঢোল পিটিয়ে আয়োজন সেরেছিলেন তিনি। গত ৬ নভেম্বর ছিল তার মুরগি খাওয়ার ৪০ তম দিন। তার আগে জনসাধারণকে রীতি মতো আমন্ত্রণ জানিয়ে শহরের নানা প্রান্তে পোস্টার দিয়েছিলেন।

আর শেষ দিনে পুরো মুরগি খাওয়ার আয়োজন করা হয়েছিল ডেলাওয়্যার নদীতে একটি জেটিতে। সেখানে পাতা হয়েছিল রেড কার্পেটও। ছবিতে দেখা গিয়েছে, জনতার উচ্ছ্বাসের মধ্যেই তিনি ৪০ তম দিনে মুরগির স্বাদ আস্বাদন করেছেন। তারপর চ্যালেঞ্জ সম্পূর্ণ করা পর তাকে আনন্দে মাততেও দেখা গিয়েছে।

সূত্র: আনন্দবাজার

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *