OMG! সোনার খনিতে নামলো ধস, খনির গভীরে ১৮ জনের তীব্র হাহাকার

সোনার খনিতে আচমকা ধস নামায় সেখানে আটকে পড়েছেন ১৮ জন। আর তাদের উদ্ধার করতে কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। শনিবার বিকেলে চীনের উত্তর-পশ্চিমের জিনজিয়াং অঞ্চলের সোনা খনিতে এ দুর্ঘটনা ঘটে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি।
ইয়ং প্রদেশের খনির নিচে কাজ করছিলেন মোট ৪০ জন। ঐ খনিটি কাজাখস্তানের সীমান্ত থেকে ১০০ কিলোমিটার দূরে। দুর্ঘটনা ঘটার পর ২২ জনকে উদ্ধার করে উপরে তোলা হয়েছে। বাকি ১৮ জনকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।
সিনহুয়া সংবাদ সংস্থা শনিবার রাতে জানায়, খনিতে আটকে থাকা লোকদের উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে।
বেশ কয়েক দশক ধরে সংবাদমাধ্যমের তৎপরতায় খনিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবুও অনেক খনি এখনো নিরাপত্তার বিষয়ে উপেক্ষিত রয়েছে। এখনো বারবার দুর্ঘটনা ঘটেই যাচ্ছেন। কারণ প্রাথমিক পর্যায়ের সাইটে নিরাপত্তা নির্দেশনা শিথিল রয়েছে।
২০২১ সালের সেপ্টেম্বরে চীনের উত্তর-পশ্চিম প্রদেশ কিনগাইতে একটি খনি ধসে ১৯ জন শ্রমিক আটকে পড়ে। পরে দীর্ঘ অনুসন্ধানের পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।
একই বছরের ডিসেম্বরে চীনের উত্তরাঞ্চলের শ্যানশি প্রদেশের একটি কয়লা খনিতে দুর্ঘটনা ঘটে। সেখান থেকে ২০ জনকে উদ্ধার করা হয়েছে। ঐ ঘটনায় দুজন নিহত হন।