বর্ষায় ত্বকের জেল্লা কমছে? দীপিকা পাড়ুকোনের এই ৩টি সিক্রেট রুটিন ফলো করলেই পাবেন ঝকঝকে লুক!

বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনের উজ্জ্বল ও নিখুঁত ত্বকের রহস্য জানতে চান না, এমন মানুষ খুব কমই আছে। বর্ষার ভ্যাপসা গরমে ত্বকের আর্দ্রতা ধরে রাখা এবং উজ্জ্বলতা বজায় রাখা বেশ চ্যালেঞ্জিং। তবে নিজের ত্বকের যত্নে দীপিকা খুব সচেতন। বর্ষার আগে ত্বকের যত্ন নিতে ও সতেজ থাকতে মাত্র ৩টি সহজ ধাপে ফলো করুন দীপিকার বিউটি রুটিন।
ধাপ ১: হাইড্রেটিং ক্লিনজিং ও কুলিং থেরাপি দীপিকা তার রুটিনের শুরুতেই একটি ভালো ‘হাইড্রেটিং জেল ক্লিনজার’ ব্যবহার করেন, যা ত্বক পরিষ্কার করার পাশাপাশি আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এরপর তিনি মুখে ঠান্ডা জলের ঝাপটা দেন বা বরফ-জলের বাটিতে মুখ ডুবিয়ে রাখেন। এই পদ্ধতিটি ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় এবং সতেজতা ফিরিয়ে আনে।
ধাপ ২: টোনিং ও হাইড্রেশন দ্বিতীয় ধাপে দীপিকা বেছে নেন একটি ভালো হাইড্রেটিং টোনার ও সিরাম। এটি ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে এবং ত্বককে পরবর্তী মেকআপের জন্য প্রস্তুত করে। এরপর হালকা ময়েশ্চারাইজার, চোখের জন্য আই ক্রিম এবং ঠোঁটের যত্নে লিপ বাম ব্যবহার করতে একদমই ভোলেন না তিনি।
ধাপ ৩: সুরক্ষাই আসল সবশেষে, বাড়ির বাইরে বের হওয়ার আগে দীপিকা কখনোই সান প্রোটেকশন ফ্যাক্টর বা SPF ব্যবহার করতে ভুল করেন না। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে বাঁচাতে সানস্ক্রিন বা সান প্রোটেকশন তাঁর রুটিনের এক অপরিহার্য অংশ।
বোনাস টিপস: দীপিকা সুন্দর ঠোঁটের জন্য ভালো মানের লিপ অয়েল ব্যবহার করতে ভালোবাসেন। এছাড়া নিয়মিত ভ্রু গ্রুমিং এবং হাতে ভালো পরিমাণে হ্যান্ড ক্রিম লাগিয়ে স্কিনকেয়ার রুটিন শেষ করেন তিনি।
আসন্ন ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে আবারও পর্দায় ফিরছেন দীপিকা। তবে তার আগে রূপচর্চার এই সাধারণ কিন্তু কার্যকরী টিপসগুলো মেনে চললে আপনিও পেতে পারেন তাঁর মতো লাবণ্যময়ী ত্বক।