রবিবার নিট পরীক্ষা ও যোগ দিবস! যাত্রীদের সুবিধায় হাওড়া-শিয়ালদায় স্পেশাল ট্রেন

আগামী ২১ জুন, রবিবার দেশজুড়ে ‘NEET-UG ২০২৬’ পরীক্ষা এবং কলকাতায় ‘আন্তর্জাতিক যোগ দিবস’-এর অনুষ্ঠান রয়েছে। পরীক্ষার্থী ও যাত্রীদের ভিড় সামাল দিতে পূর্ব রেলের পক্ষ থেকে হাওড়া ও শিয়ালদা বিভাগে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাওড়া বিভাগের বিশেষ সূচি: হাওড়া ডিভিশন ২ জোড়া বিশেষ লোকাল ট্রেন চালাবে। এছাড়া ওইদিন রবিবার হওয়া সত্ত্বেও সমস্ত লোকাল ট্রেন সপ্তাহের অন্যান্য দিনের সময়সূচি অনুযায়ী চলবে। অর্থাৎ, রবিবারের কোনো ট্রেন বাতিল থাকবে না।

  • রামপুরহাট – বর্ধমান স্পেশাল: সকাল ৬:৩৫-এ রামপুরহাট থেকে ছেড়ে ৯:১৫-এ বর্ধমান পৌঁছবে। ফিরতি পথে বর্ধমান থেকে ৯:৫০-এ ছেড়ে ১২:১৫-এ রামপুরহাট পৌঁছবে।

  • আজিমগঞ্জ – কাটোয়া স্পেশাল: ভোর ৫:৪০-এ আজিমগঞ্জ থেকে ছেড়ে ৭:১৫-এ কাটোয়া পৌঁছবে। ফিরতি পথে কাটোয়া থেকে ৭:২৫-এ ছেড়ে ৯:০৫-এ আজিমগঞ্জ পৌঁছবে।

শিয়ালদা বিভাগের বিশেষ সূচি: শিয়ালদা ডিভিশনে মোট ৫টি বিশেষ লোকাল ট্রেন চলবে। এছাড়া দুপুর ১২টা পর্যন্ত শিয়ালদা ডিভিশনের সমস্ত ট্রেন সপ্তাহের অন্যান্য দিনের সময়সূচি অনুযায়ী পরিষেবা দেবে।

  • সোনারপুর – ডায়মন্ড হারবার: সকাল ৬:০৫-এ ছেড়ে ৭:১০-এ পৌঁছবে।

  • ডায়মন্ড হারবার – শিয়ালদা: সকাল ৭:২২-এ ছেড়ে ৮:৫৮-এ শিয়ালদা পৌঁছবে।

  • শিয়ালদা – সোনারপুর: সকাল ৯:৩৫-এ ছেড়ে ১০:১০-এ সোনারপুর পৌঁছবে।

  • ক্যানিং – সোনারপুর: সকাল ১১:৩০-এ ছেড়ে ১২:১৫-এ সোনারপুর পৌঁছবে।

  • শিয়ালদা – ক্যানিং: সকাল ৯:৫০-এ ছেড়ে ১১:০৫-এ ক্যানিং পৌঁছবে।

পরীক্ষার্থীদের জন্য পরামর্শ: রেলের এই বিশেষ উদ্যোগের ফলে হাজার হাজার NEET পরীক্ষার্থী এবং যোগ দিবসের অনুষ্ঠানগামী যাত্রীরা উপকৃত হবেন। যাত্রীসাধারণকে অনুরোধ করা হচ্ছে, রেলের এই পরিবর্তিত সময়সূচি অনুযায়ী নিজেদের যাত্রার পরিকল্পনা করার জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *