প্রেমের চরম সীমা! পালিয়ে গিয়ে শাশুড়িকে জীবনসঙ্গী করলেন জামাই, নিন্দার ঝড় নেটপাড়ায়

প্রেম যে কোনো বয়স বা সম্পর্কের বেড়াজালে আটকে থাকে না, তা যেন ফের প্রমাণ করলেন উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলার আকবরপুরের এক ব্যক্তি। তবে তাঁর এই ‘প্রেমকাহিনি’ রীতিমতো স্তম্ভিত করেছে নেটিজেনদের। দীর্ঘ ৪ বছরের গোপন সম্পর্কের পর নিজের শাশুড়িকেই বিয়ে করে বসলেন জামাই! এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে।

ঠিক কী ঘটেছিল?
সূত্রের খবর, ওই ব্যক্তি এবং তাঁর শাশুড়ি একে অপরের সঙ্গে দীর্ঘ সময় ধরে গোপনে প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন। পরিবারের অগোচরে চলা এই সম্পর্ক শেষ পর্যন্ত গড়ায় চূড়ান্ত সিদ্ধান্তে। তাঁরা দুজনেই বাড়ি থেকে পালিয়ে গিয়ে আদালতে রেজিস্ট্রি বিয়ে সেরে ফেলেন। সোশ্যাল মিডিয়ায় নবদম্পতির শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, তাঁদের গলায় মালা এবং হাতে বিআইর শংসাপত্র। ভিডিওতে তাঁরা দাবি করেছেন, সম্পূর্ণ পারস্পরিক সম্মতির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। শোনা যাচ্ছে, বিয়ের পরই তাঁরা তড়িঘড়ি হানিমুনে পাড়ি দিয়েছেন।

নেটপাড়ায় সমালোচনার ঝড়
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার খবর ও ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে নিন্দার ঝড় উঠেছে। অধিকাংশ মানুষই একে ‘সামাজিক অবক্ষয়’ এবং ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন। সম্পর্কের এই নতুন সমীকরণকে মেনে নিতে পারছেন না নেটিজেনদের বড় একটি অংশ।

পূর্বের ঘটনা ও বর্তমান প্রেক্ষাপট
উল্লেখ্য, এই ধরনের ঘটনা এবারই প্রথম নয়। ২০২৪ সালে বিহারেও এমনই এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছিল, যেখানে স্ত্রী মারা যাওয়ার পর ৪৫ বছর বয়সী এক ব্যক্তি ৫৫ বছর বয়সী শাশুড়িকে বিয়ে করেছিলেন। এবার উত্তরপ্রদেশের এই ঘটনায় ফের একবার এই বিতর্কিত বিষয়টি আলোচনার টেবিলে উঠে এলো।

সমাজে নৈতিকতা ও সম্পর্কের সীমাবদ্ধতা নিয়ে এই ঘটনা এখন বড় প্রশ্নের মুখে। এই অদ্ভুত সম্পর্কের পেছনে কী কারণ থাকতে পারে, তা নিয়ে নানা মুনির নানা মত।
বিঃদ্রঃ খবরে ব্যবহৃত ছবিটি AI দ্বারা নির্মিত