BigNews: আরও ২৫ বিমানবন্দর! BIG STEP মোদী সরকারের

আগামী ৩ বছরে আরও ২৫টি বিমানবন্দর লিজ দেবে নরেন্দ্র মোদী সরকার। সোমবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী ভিকে সিং সংসদে একটি প্রশ্নের লিখিত জবাবে এ কথা জানিয়েছেন। খবর এনডিটিভির।

প্রতিমন্ত্রী রাজ্যসভায় বলেন, কেন্দ্রীয় সরকারের ঘোষিত ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন’ নীতি মেনেই ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে ২৫টি বিমানবন্দর লিজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই তালিকায় বারানসী, ভুবনেশ্বর, অমৃতসর, ত্রিচি, ইনডোর, রায়পুর, কালিকট, বরোদা, চেন্নাইয়ের মতো বিমানবন্দরগুলো।

২০২১ সালের অগস্টে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ‘ন্যাশনাল মনিটাইজ়েশন পাইপলাইন’ নীতি ঘোষণা করে জানিয়েছিলেন, ভারতে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের হাতে বিপুল পরিকাঠামো-সম্পদ পড়ে আছে। শুধু বিমানবন্দর নয়, ভূগর্ভস্থ কেব্‌ল, বিশাল সরকারি ভবন, গ্যাসলাইন, সৌরবিদ্যুৎ পরিকাঠামো, রেললাইন, এমন বহুবিধ পরিকাঠামো-সম্পদ হয় অব্যবহৃত অবস্থায় রয়েছে, নয়তো অকুশলী ভাবে ব্যবহার করা হচ্ছে।

দেশের উন্নয়নের কাজে ওই সম্পদ ব্যবহার করার জন্য বেসরকারি সংস্থার সাহায্য নেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।

এরই মধ্যে দিল্লি-সহ দেশের ৮টি বিমানবন্দরের পরিকাঠামো এবং পরিচালনার জন্য পিপিপি মডেল অনুসরণ করছে কেন্দ্র। কেরালার তিরুঅনন্তপুরম বিমানবন্দর আদানি গোষ্ঠীকে লিজ দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেও গিয়েছিল সে রাজ্যের বাম সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *