ইতিহাসের আজকের এই দিইনের বিশেষ দিনগুলি (২০ ডিসেম্বর)

মানব জীবনের প্রতিদিনকার বেশ কিছু বাস্তবতা কিংবা ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। ইতিহাস জাতীয় জীবনে সবসময় গুরুত্ব বহন করে।।।।
একদিন ২৪ ঘন্টা, ১৪৪০ মিনিট, ৮৬ হাজার ৪০০ সেকেন্ড,
সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা।
চলুন তাহলে
জেনে নেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা,
বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু এবং দিবস সমূহ।??⏰??
.
#ইতিহাসে_আজকের_ঘটনাবলী:?✔️✔️
? ১৭৫৭ – রবার্ট ক্লাইভ বাংলার গভর্নর নিযুক্ত হন।
? ১৭৮০ – ইংল্যান্ড নেদারল্যান্ডসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
? ১৭৯০ – আমেরিকায় প্রথম কটন মিল চালু হয়।
? ১৮৩০ – ইংল্যান্ড, ফ্রান্স, প্রুশিয়া, অস্টিয়া, রাশিয়া বেলজিয়ামকে স্বীকৃতি দেয়।
? ১৯২৩ – লাহোরে হিন্দু-মুসলমান সম্প্রদায়িক দাঙ্গা লাগে।
? ১৯২৫ – বঙ্গীয় গ্রস্থাগার পরিষদ স্থাপিত হয়।
? ১৯৩৯ – রেডিও অস্ট্রেলিয়া আন্তর্জাতিক শর্টওয়েভ সম্প্রচার শুরু করে।
? ১৯৪২ – মাঝরাতে কলকাতার আকাশে জাপানি বিমান হানা দেয়।
? ১৯৫৭ – সানফ্রান্সিসকো চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায় পরিচালিত ‘পথের পাঁচালী’ শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করে।
? ১৯৬০ – দক্ষিণ ভিয়েতনামে জাতীয় মুক্তিফ্রন্ট গঠিত হয়।
? ১৯৭১ – ইয়াহিয়া খান পাকিস্তানের রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন এবং জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী হন।
? ১৯৭৪ – পর্তুগাল বাংলাদেশকে স্বীকৃতি দান করে।
? ১৯৮৮ – প্রধানমন্ত্রী রণসিংহে প্রেমাদাসা শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচিত হন।
.
#ইতিহাসে_আজকে_যাদের_জন্ম:?✔️✔️
? ১৫৩৭ – জন্মগ্রহণ করেছিলেন তৃতীয় জন, তিনি ছিলেন সুইডেনের রাজা।
? ১৮৪১ – জন্মগ্রহণ করেছিলেন ফার্দিনান্ড ফেরডিনান্ড বুইস্ন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি অধ্যাপক ও রাজনীতিবিদ।
? ১৮৬৬ – জন্মগ্রহণ করেছিলেন পাঁচকড়ি বন্দোপাধ্যায়, তিনি ছিলেন একজন বাঙালি সাংবাদিক ও সম্পাদক।
? ১৮৯০ – জন্মগ্রহণ করেছিলেন জারস্লাভ হেয়রভসকয়, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী চেক রসায়নবিদ ও অধ্যাপক।
? ১৮৯৪ – জন্মগ্রহণ করেছিলেন অস্ট্রেলিয়ার রবার্ট মেনযিয়েস, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ১২ তম প্রধানমন্ত্রী।
? ১৯০৫ – জন্মগ্রহণ করেছিলেন উইলিয়াম যোসেফ বিল ও’রিলি, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
? ১৯১৫ – জন্মগ্রহণ করেছিলেন আজিজ নেসিন, তিনি ছিলেন তুর্কি লেখক ও কবি।
? ১৯১৯ – জন্মগ্রহণ করেছিলেন খালেদ চৌধুরী, তিনি ছিলেন বাংলার প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব।
? ১৯৩১ – জন্মগ্রহণ করেছিলেন বদরুদ্দীন উমর, তিনি ছিলেন বাংলাদেশের মার্কসবাদী-লেনিনবাদী লেখক।
? ১৯৫৬ – জন্মগ্রহণ করেছিলেন মোহাম্মদ ওউলদ আবদেল আজিজ, তিনি মৌরিতানিয়ার সাবেক জেনারেল, রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি।
? ১৯৬৫ – জন্মগ্রহণ করেছিলেন রবার্ট কাভানাহ, তিনি স্কটিশ অভিনেতা ও পরিচালক।
? ১৯৭০ – জন্মগ্রহণ করেছিলেন গ্রান্ট ফ্লাওয়ার, তিনি জিম্বাবুয়ের ক্রিকেটার ও কোচ।
? ১৯৮০ – জন্মগ্রহণ করেছিলেন অ্যাশলি কোল, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।
? ১৯৮২ – জন্মগ্রহণ করেছিলেন মোহাম্মদ আসিফ, তিনি পাকিস্তানি ক্রিকেটার।
? ১৯৯০ – জন্মগ্রহণ করেছিলেন জোজো, তিনি আমেরিকান গায়ক, গীতিকার ও অভিনেত্রী।
.
#ইতিহাসে_আজকে_যাদের_মৃত্যু:?✔️✔️
? ১৫৯০ – মৃত্যুবরণ করেন আম্ব্রইসে পারে, তিনি ছিলেন ফরাসি চিকিৎসক ও সার্জন।
? ১৭৩৭ – মৃত্যুবরণ করেন কাংজি, তিনি ছিলেন চীনের সম্রাট।
? ১৯১৫ – মৃত্যুবরণ করেন উপেন্দ্রকিশোর রায় চৌধুরী, তিনি ছিলেন শিশুসাহিত্যিক, চিত্রশিল্পী ও বাংলা মুদ্রণের পথিকৃৎ।
? ১৯২৯ – মৃত্যুবরণ করেন এমিলি লউবেট, তিনি ছিলেন ফরাসি আইনজীবী, রাজনীতিবিদ ও ৮ম প্রেসিডেন্ট।
? ১৯৫৪ – মৃত্যুবরণ করেন জেমস হিলটন, তিনি ছিলেন ইংরেজ আমেরিকান লেখক।
? ১৯৬৮ – মৃত্যুবরণ করেন জন স্টাইন্বেক্, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান লেখক।
? ১৯৭৪ – মৃত্যুবরণ করেন রজনীপাম দত্ত, তিনি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও বৃটিশ কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য।
? ১৯৭৯ – মৃত্যুবরণ করেন সতীশচন্দ্র দাশগুপ্ত, তিনি ছিলেন প্রখ্যাত গান্ধীবাদী নেতা ও গঠনমূলক সেবাকার্য ও পল্লীউন্নয়নের বিভিন্ন পদ্ধতির আবিষ্কারক।
? ১৯৭৯ – মৃত্যুবরণ করেন কমলা ঝরিয়া, তিনি ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী।
? ১৯৯১ – মৃত্যুবরণ করেন সিমন ব্যাক, তিনি ছিলেন ফরাসি শেফ ও লেখক।
? ১৯৯০ – মৃত্যুবরণ করেন মাহমুদুন্নবী, তিনি ছিলেন বাংলাদেশি সঙ্গীতশিল্পী।
? ১৯৯৮ – মৃত্যুবরণ করেন অ্যালেন লয়েড হডজিকিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী ও জৈবপদার্থবিদ।
? ২০০৫ – মৃত্যুবরণ করেন শাহ আবরারুল হক হারদুয়ী, তিনি ছিলেন ভারতীয় ইসলামি পন্ডিত ও ধর্ম সংস্কারক।
? ২০০৯ – মৃত্যুবরণ করেন দীপালি নাগ, তিনি ছিলেন রাগপ্রধান গানের প্রথম মহিলা বাঙালি শিল্পী।
? ২০১২ – মৃত্যুবরণ করেন স্ট্যান চার্লটন, তিনি ছিলেন ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
? ২০১৩ – মৃত্যুবরণ করেন সৈয়দা জোহরা তাজউদ্দীন, তিনি ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সহধর্মিনী।
? ২০১৪ – মৃত্যুবরণ করেন মাকসুদুল আলম, তিনি ছিলেন বাংলাদেশী জিনতত্ত্ববিদ, তিনি ছিলেন পেঁপে, রাবার, পাট ও ছত্রাক জিনোম উদ্ভাবক।
? ২০১৮ – মৃত্যুবরণ করেন সরকার ফিরোজ, তিনি ছিলেন মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের একজন মিডিয়া ব্যক্তিত্ব।
.
#ইতিহাসে_আজকে_দিবস_সমূহ_ও_অন্যান্য:?✔️✔️
? আজ আন্তর্জাতিক মানবীয় সংহতি দিবস।
? আজ বিজিবি দিবস ( বাংলাদেশ ?? )।
.
#বিশেষ_দৃষ্টি_আকর্ষণ????
প্রতিদিন ইতিহাসের এই দিনে জানতে হলে এবং
ভালো লাগলে লাইক কমেন্ট ফলো শেয়ার করে পাশে থাকুন।
ও এরমধ্যে কোন ঘটনা বাদ অথবা ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ( সংশোধন করে যুক্ত করে দেওয়া হবে )। ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।