SPORTS: মেসির হাতে বিশ্বকাপ, শুভেচ্ছা জানালেন পেলে, বললেন মনের কথা

ক্যারিয়ারের শেষের দিকে এসে প্রথমবার বিশ্বকাপ জিতলেন লিওনেল মেসি। এমন অর্জনে মেসিদের প্রশংসায় পঞ্চমুখ পুরোবিশ্ব।
এই তালিকায় এবার যোগ দিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেও। শিরোপা জেতায় মেসিকে অভিনন্দন জানিয়েছেন ‘কালো মানিক’ খ্যাত সাবেক এই ফুটবলার।

তিনবারের ফুটবল বিশ্বকাপজয়ী পেলে বলেন, ‌‘যোগ্য হিসেবেই বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা।’

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আজ ফুটবল তার গল্প বলাটা চালিয়ে যাবে। মেসি প্রথম বিশ্বকাপ জিতেছে। তার ক্যারিয়ার যেভাবে এগোচ্ছিল, তাতে এটার যোগ্যই ছিল সে।’

ফাইনালে দুর্দান্ত খেলেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। মেসিতে বুদ হয়ে থাকলেও ফ্রান্সের তারকার প্রশংসা করতে ভুল করেননি পেলে। পেলে লিখলেন, ‘আমার বন্ধু এমবাপ্পে, তুমি ফাইনালে ৪ গোল করেছো। আমাদের খেলাটায় এমন কিছু অসাধারণ।’

পেলের প্রশংসার ঝুলি থেকে বাদ যায়নি কাতারে দুর্দান্ত ফুটবল উপহার দেওয়া আফ্রিকান দেশ মরক্কোও। আফ্রিকান সিংহদের প্রশংসায় ভাসিয়ে পেলে আরো বলেন, ‌‘আফ্রিকা জ্বলে উঠতে দেখে দারুণ লাগছে।’

উল্লেখ্য, ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে ৩৬ বছরের শিরোপা খরা কাটায় মেসির আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে রোববার ফাইনাল ম্যাচটি ১২০ মিনিটে ৩-৩ সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ব্যবধান গড়ে দেন এমিলিয়ানো মার্টিনেস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *