অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে? কীভাবে চেক করবেন আপনার স্ট্যাটাস, জেনে নিন সহজ নিয়ম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হয়েছে। বুধবার থেকে এই টাকা ক্রেডিট হতে শুরু করায় রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। অনেক উপভোক্তারাই জানিয়েছেন, এই আর্থিক সহায়তা তাঁদের সংসারের খরচ এবং সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে বড়সড় সাহায্য করবে।
আপনার টাকা ঢুকেছে কি না, দেখবেন কীভাবে?
অনেকেই টাকা ক্রেডিট হওয়ার মেসেজ পাননি বলে চিন্তিত। তাঁদের জন্য টাকা চেক করার সহজ পদ্ধতি নিচে দেওয়া হলো:
ডিবিটি (DBT) লিঙ্কিং: প্রকল্পের সুবিধা পাওয়ার প্রাথমিক শর্তই হলো আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি বা আধার লিঙ্ক করা থাকতে হবে। সেটি সক্রিয় আছে কি না আগে নিশ্চিত করুন।
অনলাইন স্ট্যাটাস চেক: টাকা ক্রেডিট হয়েছে কি না তা জানতে অফিশিয়াল পোর্টাল https://socialregistry.wb.gov.in/-এ লগইন করুন।
স্ট্যাটাস ট্র্যাক: পোর্টালে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং [আধার নম্বর redacted] ব্যবহার করে ‘ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস’ অপশনে ক্লিক করুন। সেখান থেকেই স্পষ্ট হয়ে যাবে আপনার ভাতার টাকা জমা পড়েছে কি না।
প্রতিশ্রুতি পূরণ ও পরবর্তী পদক্ষেপ
নির্বাচনী ইস্তাহারে বিজেপি সরকার মহিলাদের জন্য ফ্রি বাস সার্ভিস এবং অন্নপূর্ণা ভান্ডারে ৩০০০ টাকা করে ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী, ১ জুন থেকে মহিলারা বিনামূল্যে বাসে যাতায়াতের সুবিধা পাচ্ছেন এবং গতকাল বুধবার থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা পৌঁছাতে শুরু করেছে।
আবেদনের সুযোগ এখনও বাকি
যাঁরা এখনও এই প্রকল্পের জন্য আবেদন করেননি, তাঁদের চিন্তার কোনো কারণ নেই। সরকারি নির্দেশিকা অনুযায়ী, এখনও আগামী ৯০ দিন পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন গ্রহণ করা হবে। তাই যে সকল মহিলারা এই ভাতার জন্য উপযুক্ত, তাঁরা এখনও আবেদনের সুযোগ পাবেন।