বিশ্বকাপের টিম হোটেলে মেসির ঘরের নম্বর ঘিরে রহস্য, নেপথ্যে কি তবে কোনো বিশেষ পরিকল্পনা?

আর্জেন্টিনার নতুন স্বপ্নের সলতে?

২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। আর্জেন্টিনা দল তাদের প্রস্তুতির মূল ঘাঁটি গেড়েছে কানসাস সিটির ‘অরিজিন’ হোটেলে। কিন্তু মাঠের ফুটবলের চেয়েও এখন ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে লিওনেল মেসির হোটেলের ঘরের নম্বর— ২০২

কেন এই নম্বর নিয়ে এত চর্চা? নেপথ্যে রয়েছে কাতারের স্মৃতি। ২০২২ সালের বিশ্বকাপে মেসি ছিলেন ২০১ নম্বর রুমে। সেই সংখ্যার যোগফল (২+০+১=৩) মিলে গিয়েছিল আর্জেন্টিনার জেতা তৃতীয় শিরোপার সঙ্গে। এবার ভক্তদের দাবি, ২০২ নম্বর রুমের সংখ্যার যোগফল (২+০+২=৪) আগামীতে আর্জেন্টিনার চতুর্থ বিশ্বকাপ জয়ের ইঙ্গিত দিচ্ছে। যদিও টিম ম্যানেজমেন্ট বা মেসি এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন, তবে সোশ্যাল মিডিয়ায় এই সংখ্যাতত্ত্ব রীতিমতো ভাইরাল।

জানা গেছে, দলের অন্যদের তুলনায় এবারও ব্যক্তিগত গোপনীয়তা ও বিশ্রামের খাতিরে মেসি একা থাকছেন। কোচ লিওনেল স্ক্যালোনির অধীনে পুরো দল এখন জয়ের নেশায় মত্ত।

আর্জেন্টিনার গ্রুপ পর্বের সূচি (২০২৬ বিশ্বকাপ):

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরুর অপেক্ষায়। নিচে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর সময়সূচি দেওয়া হলো:

তারিখ প্রতিপক্ষ ভেন্যু সময় (IST)
১৭ জুন, ২০২৬ আলজেরিয়া অ্যারোহেড স্টেডিয়াম সকাল ০৬:৩০
২২ জুন, ২০২৬ অস্ট্রিয়া এটিঅ্যান্ডটি স্টেডিয়াম রাত ১০:৩০
২৮ জুন, ২০২৬ জর্দান এটিঅ্যান্ডটি স্টেডিয়াম সকাল ০৭:৩০