শপথ নিলেন ৩৫ মন্ত্রী, এক নজরে দেখেনিন কারা পেলেন কোন কোন পদ?

পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় বসার পর এবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার, ১ জুন লোকভবনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ৩৫ জন বিজেপি বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন। বন্দে মাতরম এবং জাতীয় সঙ্গীতের সুরে শুরু হওয়া এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন রাজ্যপাল।
মন্ত্রিসভার বিস্তারিত তালিকা: শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় ১৩ জন পূর্ণ মন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন তাপস রায়, অর্জুন সিং, স্বপন দাশগুপ্ত প্রমুখ।
পূর্ণ মন্ত্রীদের তালিকা: দীপক বর্মণ, তাপস রায়, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, কল্যাণ চক্রবর্তী, শ্বারদ্বত মুখোপাধ্যায়, শঙ্কর ঘোষ, মনোজ ওরাঁও, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, অরূপকুমার দাস, অজয় পোদ্দার ও দুধকুমার মণ্ডল।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী: মালতী রাভা রায়, ইন্দ্রনীল খাঁ ও রাজেশ মাহাতো।
প্রতিমন্ত্রীদের তালিকা: জুয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, নাদিয়ার চাঁদ বাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উদয় উমেশ রাই, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দীবাকর ঘরামি, অমিয় কিস্কু, কলিতা মাজি, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা ও সুমনা সরকার।
দফতর বণ্টন ও পরবর্তী পদক্ষেপ: শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নবনিযুক্ত মন্ত্রীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজই সম্ভবত মন্ত্রীদের মধ্যে দফতর বণ্টন চূড়ান্ত করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২২ জুন রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ করার আগে মন্ত্রিসভা গঠন সম্পন্ন করা ছিল শুভেন্দু সরকারের প্রথম বড় লক্ষ্য। এটি হতে চলেছে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পেশ করা প্রথম বাজেট, যা নিয়ে ইতিমধ্যেই রাজ্যজুড়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।