FREE-তে বাসে কারা চড়তে পারবেন না? জেনেনিন মূল নিয়মাবলি গুলো কি কি?

১ জুন ২০২৬ থেকে পশ্চিমবঙ্গে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু হচ্ছে। তবে এই পরিষেবার সুবিধা নিতে হলে বেশ কিছু শর্তাবলি ও নিয়ম মেনে চলতে হবে। আপনার সুবিধার্থে নিয়মগুলি নিচে তুলে ধরা হলো:

কারা এই সুবিধা পাবেন না?

  • অ-ভারতীয় নাগরিক: শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই সুবিধার আওতায় পড়বেন। অনুপ্রবেশকারী বা অন্য দেশের নাগরিকরা এই সুবিধা পাবেন না।

  • অ-স্থায়ী বাসিন্দা: যে সকল মহিলা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন (অন্য রাজ্যের বাসিন্দা), তাঁরা এই ফ্রি পরিষেবার সুবিধা পাবেন না।

  • ভোটার তালিকায় নাম না থাকলে: সম্প্রতি সম্পন্ন হওয়া ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) প্রক্রিয়ার পর প্রকাশিত তালিকায় যাদের নাম নেই, তাঁরা এই পরিষেবা পাবেন না। তবে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন বা সিএএ (CAA)-এর আওতায় আবেদন করে রেখেছেন, তাঁরা নিয়ম মেনে সুবিধা পেতে পারেন।

পরিষেবা পাওয়ার উপায় (প্রাথমিক পর্যায়)

১ জুন থেকে পরিষেবা শুরুর প্রাথমিক পর্যায়ে কোনো জটিল কার্ড সিস্টেম থাকছে না। সরকারি বাসে ওঠার সময় মহিলারা তাঁদের ভোটার কার্ড, [Aadhaar Redacted] বা অন্য কোনো বৈধ পরিচয়পত্র দেখালেই বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

ভবিষ্যৎ পরিকল্পনা: কার্ড সিস্টেম

দুর্নীতি রোধ ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পরবর্তীকালে সরকার একটি নির্দিষ্ট ‘স্মার্ট কার্ড’ ব্যবস্থা চালু করতে চলেছে। তখন এই কার্ডটি দেখালেই মহিলারা বাসে যাতায়াত করতে পারবেন।

কার্ড কীভাবে তৈরি করবেন?

  • কার্ড তৈরির বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সরকারি বিজ্ঞপ্তি বা পোর্টাল চালু হয়নি।

  • প্রাথমিক তথ্য অনুযায়ী, বিডিও (BDO) বা এসডিও (SDO) অফিসের মাধ্যমে এই কার্ড তৈরির প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।

  • ভবিষ্যতে আবেদন করার জন্য আলাদা কোনো সরকারি ওয়েবসাইট তৈরি হয় কি না, সেদিকেই এখন নজর রয়েছে সাধারণ মানুষের।

বিশেষ সতর্কবার্তা: এই কার্ড ব্যবস্থা পুরোপুরি চালু হয়ে গেলে, কার্ড ছাড়া ভবিষ্যতে বাসে বিনামূল্যে চড়া সম্ভব হবে না। তাই পরবর্তী সরকারি নির্দেশিকার দিকে খেয়াল রাখা জরুরি।