BigNews: হাইকোর্টে ‘জয়” পেলো শুভেন্দু, পিছিয়ে গেলো রাজ্যের শুনানি

হাইকোর্টে জয় পেলো শুভেন্দু, পিছিয়ে গেলো রাজ্যের শুনানি
কলকাতা হাইকোর্টে ৩ সপ্তাহ পিছিয়ে দেওয়া হলো শুভেন্দু অধিকারী মামলার শুনানি। এরফলে আগামী ৩ সপ্তাহ স্বস্তিতে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগে ২৬ টি মামলায় শুভেন্দুকে রক্ষাকবচ দিয়েছিলো হাইকোর্ট।
সেই নির্দেশ খারিজ করার জন্যই সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্যসরকার। তবে সেই আর্জি শোনেননি সুপ্রিমকোর্ট। তারা জানিয়ে দেয় এই বিষয়ে তাদের কলকাতা হাইকোর্টেই আবেদন করতে হবে।
প্রসঙ্গত, ২১ শের নির্বাচনের পর রাজ্য রাজনীতিতে দেখা যায় ব্যাপক পরিবর্তন। দীর্ঘদিন ধরে TMC তে থাকা শুভেন্দু BJP র চিন্হে ভোট জিতে হয়ে যান বিরোধী দলনেতা।বিরোধী নেতার আসন গ্রহণের পরেই তিনি একের পর এক অভিযোগ এনে বিপর্যস্ত করে তোলেন রাজ্যসরকারকে।প্রায়দিনই তিনি বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে নিশানা করেন রাজ্যসরকারকে।