Elon Mask: ক্ষেপে গিয়ে সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট বাতিল করলেন ইলন মাস্ক

জনপ্রিয় সামাজিক যোগাযোগামাধ্যম টুইটার ও প্রতিষ্ঠানটির সিইও ইলন মাস্ক নিয়ে সংবাদ প্রকাশ করায় বিখ্যাত সাংবাদিকদের অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে। কোনো ধরনের সতর্কতা বা তদন্ত ছাড়াই এসব সাংবাদিকদের অ্যাকাউন্ট বাতিল করা হয়।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মার্কিন ডিজিটাল প্ল্যাটফর্ম ও নিউজ ওয়েবসাইট ম্যাশ্যবল-এর সাংবাদিক ম্যাট বিন্ডার, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর ডনি ও সুলিভান, নিউইয়র্ক টাইমসের রিয়ান ম্যাক, ওয়াশিংটন পোস্টের ড্রেও হারওয়েল, দ্য ইন্টারসেপ্টের সাংবাদিক মিকাহ লি, ভয়েস অব আমেরিকার সাংবাদিক স্টিভ হারম্যান ও স্বাধীন সাংবাদিক আরোন রুপার, কিথ ওলবার্মেন এবং টনি ওয়েবস্টার-এর টুইটার অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে।
ইলন মাস্কের প্রাইভেট জেট অনুসরণ করার কারণে জনপ্রিয় টুইটার অ্যাকাউন্ট ইলন জেটকে বাতিল করা হয়। ঐ অ্যাকাউন্ট বাতিল করার পরই ঐসব সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্ট বাতিল করা হলো।
বৃহস্পতিবার মাস্ক বলেন, আমাকে নিয়ে সারাদিন সমালোচনা করো সেটা ঠিক আছে। কিন্তু আমার অবস্থান শনাক্ত ও আমার পরিবারকে হুমকির মধ্যে ফেলা কখনোই কাম্য নয়। যতি কেউ আমার অবস্থান নিউইয়র্ককে জানান তবে বিষয়টি তদন্ত করবে এফবিআই।
টুইটার সামাজিকযোগাযোগ মাদ্যম মাস্টুনের দাফতরিক অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। কারণে সেটি টুইটারের বিকল্প হিসেবে জেগে উঠছে। মাস্টুনের অনেক নিউজ শেয়ার করায় কিছু সাংবাদিকদের টুইটার অ্যাকাউন্টও বাতিল করা হয়েছে।
নভেম্বর শুরুতে টুইটারের মালিকানা নেয়ার পর ইলন মাস্ক বলেন, তিনি টুইটারে টুইটের স্বাধীনতা বজায় রাখবেন।
মাস্ক বলেন, আমার বিমান অনুসরণ করা টুইটার অ্যাকাউন্টগুলোকে নিষিদ্ধ না করার ক্ষেত্রে আমার বাক স্বাধীনতার বিস্তৃতির প্রতিশ্রুতি নয়। এটি সরাসরি আমার ব্যক্তি নিরাপত্তার ঝুঁকি বহন করছে।