BigNews: শুভেন্দুকে পদ থেকে সূরাতে পারে BJP ? শুরু হয়েছে জল্পনা

বঙ্গ বিজেপিতে প্রায় দিনেই শুভেন্দু অধিকারীকেই নিয়ে দেখা যায় বিভিন্ন আলোচনা ও সমালোচনা। সম্প্রতি আসানসোলের ঘটনার পর থেকে দলের এনেদৰেই ক্রমশ কোনঠাসা হয়ে পড়েছেন বিরোধী দলনেতা। সম্প্রতি বিজেপি নেতা সায়ন্তন বসু এই নিয়ে কেন্দ্রিয়ায় নেতৃত্বকে চিঠি লিখেছেন।
ইতিমধ্যে দিলীপ ঘোষ শিবিরের কিছু নেতা অভিযোগ করেছেন ‘সবাইকে নিয়ে চলরতে পারেন না শুভেন্দু। সূত্রের খবর অনুযায়ী পুরোনোদের চাপে পড়ে শুভেন্দুকে বিরোধী দলনেতার পদ থেকে সরানোর ভাবনা চিন্তাও শুরু করেছে বিজেপি।
সম্প্রতি বিজেপির সার্র্বাভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবার শুভেন্দু অধিকারীকে ভিড় সামলানোর বিষয়ে প্রশ্ন তুললেন। তিনি আজ বৃহস্পতিবার বলেন ‘খালি পুলিশের উপর ভরসা করলে হয়না, নিজেদেরও ব্যবস্থা করতে হয়। ‘সেই সাথে তিনি বলেন ‘দেন -খয়রাতি বিষয়টি হলো আসলে অপমান। গরিবদের সাহায্য করার আরও অনেক উপায় আছে।
প্রসঙ্গত, আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে হুড়োহুড়ির কারণে পদদলিত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন।