NEET প্রশ্ন ফাঁসের নেপথ্যে রাজনৈতিক যোগ! ৫ অভিযুক্ত জালে, যশের ‘অনুমানপত্র’ ঘিরে সিবিআই-এর বিস্ফোরক তথ্য

নিট ইউজি-২০২৬ (NEET UG-2026) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়ম নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মধ্যেই বড়সড় অ্যাকশনে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। শিক্ষা মন্ত্রালয়ের উচ্চশিক্ষা বিভাগের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করার পর, জয়পুর থেকে নাসিক পর্যন্ত চিরুনি তল্লাশি চালিয়ে ইতিমধ্যেই ৫ জন মূল অভিযুক্তকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। এই ঘটনায় রাজনৈতিক যোগসূত্র সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে।
সাঁড়াশি অভিযানে জালে অভিযুক্তরা
সিবিআই সূত্রে খবর, গত ১২ মে এফআইআর দায়ের হওয়ার পর থেকেই গোয়েন্দাদের একাধিক দল বিভিন্ন রাজ্যে অভিযানে নামে। এখনও পর্যন্ত তিনজনকে জয়পুর, একজনকে গুরুগ্রাম এবং একজনকে নাসিক থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে দীনেশ বিভাল নামে এক ব্যক্তি জয়পুরের একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত বলে জানা গেছে। তদন্তে উঠে এসেছে, দীনেশ অন্তত ১০ জন পরীক্ষার্থীর কাছে ‘অনুমানপত্র’ বা সাজেশনের নামে প্রশ্ন বিক্রি করে মোটা অঙ্কের নগদ টাকা হাতিয়েছিল। এই চক্রের জাল কতদূর বিস্তৃত, তা বুঝতে আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উদ্ধার ইলেকট্রনিক ডিভাইস ও অপরাধমূলক নথি
তদন্তকারী সংস্থা জানিয়েছে, দেশজুড়ে চালানো এই অভিযানে বিপুল পরিমাণ মোবাইল ফোন, ল্যাপটপ এবং বেশ কিছু সন্দেহজনক নথি উদ্ধার হয়েছে। রাজস্থান স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG)-এর প্রাথমিক তদন্তের তথ্যগুলিকেও খতিয়ে দেখছে সিবিআই। কারিগরি ও ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে প্রশ্ন ফাঁসের উৎস এবং এই চক্রের মূল পান্ডাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। সিবিআই-এর দাবি, অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই রেয়াত করা হবে না।
রাজপথ কাঁপাচ্ছে ছাত্র সংগঠনগুলো
নিট পরীক্ষায় এমন নজিরবিহীন দুর্নীতির প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে সাম্প্রতিক এই গ্রেফতারি। ঘটনার গুরুত্ব বুঝে এনটিএ (NTA)-কে অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছে বিভিন্ন ছাত্র সংগঠন। NSUI এবং SFI-এর পাশাপাশি এবার বিজেপি ঘনিষ্ঠ ছাত্র সংগঠন ABVP-ও ময়দানে নেমে এনটিএ-র বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু করেছে। সবারই এক দাবি— স্বচ্ছ তদন্ত এবং