ইলন মাস্কের কাছে নিজেকে বিক্রি করতে রাজি হলেন দেবাংশু, তবে রাখলেন কঠিন শর্ত

বিশ্বের শীর্ষ ধোনি এলোন মাস্ক কিছুদিন আগে টুইটার কিনে ফের রয়েছেন খবরের শিরোনামে। টেসলা প্রধানের টুইটার কেনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিভিন্ন জল্পনা ও তৈরী হচ্ছে বিভিন্ন হাসির মিম। আর সেই মজোয়ারে গা ভাসিয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রিকেটার শুভমন গিলের মতো তারকারা।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন্ন মিমের মাঝেই সম্পত্তি ইলনমাসকের একটি টুইট নিয়ে বাংলা জুড়ে শুরু হয়ে যায় আলোচনা। নতুন ভাইরাল মিম দেখা যাচ্ছে এলোন মাস্ক লিখেছেন ‘Next I’m going to buy Debangshu’ আর তার প্রত্যুত্তরে তৃণমূল নেতা দেবাংশু লেখেন, “টেসলার দরজার সামনে শুতে হবে? নাকি টুইটারের?” আর সেই মিম নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় চলছে কমেন্টসের বন্যা।

আর এবার সেই ভাইরাল মিম নিয়েই দেবাংশু ভট্টাচার্য্য এদিন মুখ খোলেন। তিনি বলেন আমি দেখেছি এই মিম। মিম মানেই তো মজার হয় আর এটা দেখে আমিও হেসেছি।” তৃণমূল নেতা আরও বলেন, “এই মিম গুলো সাধারণত বানানো হয়ে থাকে কখনো কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল নিয়ে তো আবার কখনো বিজেপি-সিপিএমের মত দল গুলি এসব বানিয়ে থাকে। কিন্তু আমার মনে হয়, এই প্রথম ব্যক্তি হিসেবে কাউকে নিয়ে মিম বানানো হলো।”

তিনি আরও বলেন, “সিপিএম সমর্থকরা এই ধরনের মিম তৈরি করে থাকেন তবে আমাকে যে তারা এতটা গুরুত্ব দিচ্ছে, এটা দেখেই আমার ভালো লাগছে আর তাছাড়া ইলন মাস্ক-এর মত ব্যক্তিত্বরা লাভদায়ক জিনিসই কেনেন। ফলে খারাপ লাগার প্রশ্ন নেই।”

ইলন মাস্কের সঙ্গে যদি কোনদিন কাজ করার সুযোগ মেলে, তবে কেমন হবে? এ বিষয়ে দেবাংশু জানিয়েছেন , “ইলন মাস্কের এই টুইট যদি সত্যি হতো, তাহলে আমি তাঁর সাথে মুখোমুখি কথা বলতাম। কারণ উনি যদি আমাকে কিনতে চাইতেন তাহলে ব্যবসা এবং মার্কেটিং এর কাজে ওকে সাহায্য করতে আমার ভালো লাগতো।”

সেই সাথে তিনি আরো বলেন তৃণমূল নেতা বলেন, “আমার একটি শর্ত রয়েছে এবং তা হলো আমাকে যদি ইলন মাস্ক ভবিষ্যতে কেনেন, তাহলে বিজেপি দলকে কোনমতেই ফান্ডিং করা চলবে না।”

দেবাংশু টেসলা কর্তা কে উদ্যেশ্য করে বিজেপি ও সিপিএম দলকে কেনার পরামর্শ দেন। তিনি বলেন, “সিপিএমের পার্টি অফিসে এখন আলো কিংবা বাল্ব কিছুই জ্বলে না। এমনকি মোমবাতি জ্বালানোর লোকও নেই। ফলে আপাদমস্তক ভূতের বাড়ি হয়ে যাওয়া এই অফিসগুলি যদি ইলন মাস্ক বিয়ে বাড়ি হিসেবে ভাড়া দেন, তবে এখান থেকে ভালো ইনকামের সুযোগ রয়েছে। আর তাছাড়া বিজেপিকেও কিনতে পারেন উনি। তাহলে তাদের সাম্প্রদায়িকতার বিষ সরিয়ে দিতে পারলে আগামী লোকসভা পর্যন্ত অন্তত দেশবাসী মুক্তি পাবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *