তেলের দাম নিয়ে অস্বীকৃতি, ভারতের সিদ্ধান্তকে স্বাগত জানাল রাশিয়া

জি-৭ জোট ও তার মিত্রদের ঘোষণা করা রাশিয়ার তেলের মূল্যে তেল কিনতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। আর ভারতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাশিয়া।
৯ ডিসেম্বর রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত পাভান কাপুরের সঙ্গে সাক্ষাৎকালে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক ভারতের সিদ্ধান্তকে স্বাগত জানান।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ৫ ডিসেম্বর জি-৭ ও তার মিত্রদের সমন্বয়ে রাশিয়ার তেলের মূল্য নির্ধারণ করা হয়। তবে নির্ধারিত এ মূল্যে তেল না কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতের এ সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানায় রাশিয়া।

পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জ্বালানি সংকটের মধ্যেও জ্বালানি সম্পদ ও বৈচিত্রময় জ্বালানি রফতানির চুক্তি পরিপূর্ণভাবে যোগান নিশ্চিত করছে রাশিয়া।

এর আগে, সেপ্টেম্বরে জি-৭ জোটের দেশগুলো রাশিয়ার তেল কেনায় মূল্য নির্ধারণ করতে সম্মত হয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২২ সালের আট মাসে ভারতে ১৬.৩৫ মিলিয়ন টন রাশিয়ান তেল রফতানি হয়েছে।

উল্লেখ্য, মস্কো ও কিয়েভের যুদ্ধের মধ্যেও রাশিয়া থেকে নিয়মিত তেল আমদানি করছে ভারত। বিশ্বের নানা বিধি-নিষেধ থাকলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের পরাশক্তির তেল আমদানির বিষয়টি বোঝাতে পেরেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *