ইঞ্জিনিয়ার স্ত্রীকে বন্ধুদের সঙ্গে মিলনে ‘বাধ্য’ করতেন স্বামী, শ্যালিকার সাথেও করেন যৌন মিলন

তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত স্বামীর বিরুদ্ধে জোর করে স্ত্রীকে বন্ধুদের সঙ্গে যৌনমিলনে ‘বাধ্য’ করানোর অভিযোগ উঠেছে। সেই যৌনমিলনের মুহূর্ত ভিডিও করে ব্ল্যাকমেল করারও অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এসব অভিযোগে থানায় মামলা করেছেন ভুক্তভোগী ঐ নারী।
ভারতের কর্নাটকের বেঙ্গালুরুর সাম্পিগেহাল্লি এলাকায় ঘটনাটি ঘটেছে।ঐ ভুক্তভোগী নারীও তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। তিনি পেশায় সফ্‌টওয়্যার ইঞ্জিনিয়ার।

নারীর অভিযোগ, স্বামীর বন্ধুদের সঙ্গে তাকে যৌনমিলন করতে ‘বাধ্য’ করা হতো। এ প্রস্তাবে রাজি না হলে অত্যাচার চালানো হতো।

এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন স্ত্রী। এ কথা বলায় তাকে তার স্বামী হুমকি দেন। পরপুরুষের সঙ্গে স্ত্রীর যৌনমিলনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোডেরহুমকি দেওয়া হয়।

পুলিশ জানায়, ২০১১ সালের এপ্রিল মাসে বিয়ে হয় ঐ দম্পতির। দম্পতির এক পুত্রন রয়েছে। অভিযুক্ত যুবক মাদকাসক্ত বলে স্ত্রী জানিয়েছেন। ঐ যুবক জোর করে শ্যালিকার সঙ্গেও যৌনমিলন করেছিলেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাম্পিগেহাল্লি থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *