OMG! বিয়ের অনুষ্ঠানে প্রবেশ করলো ষাড়, চালালো তান্ডব

বিশালদেহী পাগলাটে এক ষাড় ছুটে বেড়াচ্ছে বিয়ের অনুষ্ঠানস্থল জুড়ে। কাউকে দেখলেই তেড়ে যাচ্ছে গুঁতো দেওয়ার জন্য। এমন টানটান উত্তেজনাপূর্ণ একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

১৫ সেকেন্ডের ওই ভিডিওর শুরুতে দেখা যায়, একটি বিয়ের অনুষ্ঠানস্থলে জায়গায় জায়গায় খাবার ও পানীয় সাজানো। সেই প্যান্ডেলের ভেতর উন্মত্তের মতো ঘুরে বেড়াচ্ছে কালো রঙের বিশাল এক ষাড়।

একটু পরে ভয়ংকর প্রাণীটিকে সামলাতে এক যুবক হাত নাড়তে নাড়তে এগিয়ে আসেন। কিন্তু উল্টো তাকেই গুঁতো দেওয়ার জন্য তেড়ে যায় গরুটি। এসময় মাটিতে পড়ে গিয়ে কোনোমতে দৌড়ে পালান সেই যুবক।

এরপর ষাড়টি প্যান্ডেলের এক পাশে থাকা একটি স্টলের দিকে এগিয়ে যায়। এটি ছিল পুরোটাই কাঁচের তৈরি। অর্থাৎ সামান্য ধাক্কা লাগলেই বড় ক্ষতির আশঙ্কা ছিল।

কিন্তু শেষপর্যন্ত এমন কিছু হয়নি। স্টলের পাশের পর্দা ঠেলে বেরিয়ে যায় ভয়ংকর ষাড়টি। আর হাঁফ ছেড়ে বাঁচেন উপস্থিত অতিথিরা।

ঘটনাটি ঠিক কোথায় কবে ঘটেছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি ভারতেরই কোথাও ঘটেছে।

ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে একজন মন্তব্য করেছেন, বেশ তাড়াতাড়ি বেরিয়ে গেছে গরুটি। নাহলে কান্নাকাটি শুরু হয়ে যেতো।

সূত্র: এনডিটিভি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *