যৌতুক ফেরত দিয়ে বিয়ে করে প্রশংসায় ভাসছেন যুবক, ফিরিয়ে দিলেন পনের টাকা

যৌতুক আইন অনুযায়ী নিষিদ্ধ। কিন্তু কে শুনে কার কথা। অহরহ যৌতুক নেয়া এখনো প্রথার মতোই পালন করেন লোভী মানুষেরা। কনের বাড়ি থেকে বর পক্ষ ইচ্ছেমতো অর্থ, সোনাদানা, ফার্নিচার আদায় করে নেন। আর যৌতুক নেয়ার ক্ষেত্রে উপমহাদেশের মধ্যে এগিয়ে ভারতের বিহার, উত্তরপ্রদেশ।
কিন্তু উত্তরপ্রদেশে এবার ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। কনেপক্ষ চাহিদামতো যৌতুক পেয়ে তা ফেরত দিয়ে বিয়ের পীড়িত বসলেন বর। এতে প্রশংসায় ভাসছেন তিনি।

ভারতের বার্তা সংস্থা পিটিআই জানায়, পেশায় রাজস্ব কর্মকর্তা উত্তরপ্রদেশের মুজফফরনগরের যুবক সৌরভ চৌহান সম্প্রতি বিয়ে করেছেন। বিয়ের আগে সৌরভকে কনের বাড়ির পক্ষ থেকে ১১ লাখ টাকা পণ হিসেবে দেওয়া হয়েছিল। তবে বিয়ের দিন কনেপক্ষকে সেই অর্থ ফিরিয়ে দিয়ে নিয়ম রক্ষার্থে মাত্র ১ টাকা নিয়ে বিয়ের পিঁড়িতে বসেন সৌরভ। ভারতের বিভিন্ন সামাজিক যোগাযোমাধ্যম প্ল্যাটফর্মেই এ ঘটনা এসেছে।

বিহার, উত্তরপ্রদেশসহ ভারতের আরো কিছু রাজ্যে অতিরিক্ত পণ নেয়ার অভিযোগ প্রায়ই প্রকাশ্যে আসে। পাত্র যদি সরকারি চাকরিজীবী বা উঁচু পদে কর্মরত হন তাহলে কনের বাড়ির কাছ থেকে মোটা টাকার পণ দাবি করেন পাত্রপক্ষের লোকজন।

এ প্রেক্ষাপটে পণ ফিরিয়ে যেভাবে বিয়ে করলেন সৌরভ, তাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সবাই তার প্রশংসা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *