SSC: ৪০ জন ‘ভুয়ো শিক্ষক’ অপসারিত, জেনেনিন কোন কোন জেলায় হদিস পাওয়া গেলো ?

এসএসসি নবম ও দশম শ্রেণীতে নিযুক্ত ৪০ জন ‘ভুয়ো শিক্ষকের’ তালিকা প্রকাশ করেছে। আরও সেই তালিকায় বীরভূমের লাভপুরের এক জীবন বিজ্ঞান শিক্ষকের নাম পাওয়া গিয়েছে। আরও একাধিক জেলাথেকে শিক্ষক -শিক্ষিকা র নামের তালিকা সামনে এসেছে।
তাদের অনেকেই তালিকা প্রকাশ পাওয়ার পর স্কুলে আসছেন না। রয়েছেন বীরভূমের সিউড়ি শহরের বাসিন্দা এক শিক্ষিকা। মুর্শিদাবাদের ডোমকলের এক ব্যক্তি। রয়েছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর এক শিক্ষিকাও। এই তালিকায় রাজ্যের বিভিন্ন না জেলার বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকা রয়েছে তালিকায়। বেশিরভাগ ভুয়ো শিক্ষক তালিকা প্রকাশের পর আসছেন না বিদ্যালয়ে।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে রয়েছে রাজ্যের বিভিন্ন মন্ত্রী থেকে আমলা। ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতার কড়া হয়েছে। বিচারপতি গাঙ্গুলি কিছুদিন আগেই নির্দেশ দিয়েছিলেন যারা অসাধু উপায়ে চাকরি নিয়েছে তারা যেন নিজে থেকেই পদত্যাগ করে নইলে তিনি কড়া পদক্ষেপ নেবেন বলে হুঁশিয়ারি দেন।