SPORTS: রোনালদো এখন অতীত, জানিয়ে দিলো ম্যানইউ কোচ

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকেই ক্রিস্টিয়ানো রোনালদোর উত্থান। এই ক্লাব দিয়েই বিশ্বের মাঝে পরিচিতি পেয়েছিলেন পর্তুগিজ তারকা। তবে ক্লাবের সঙ্গে এখন তার সম্পর্ক দা-কুমড়ো! এর কেন্দ্রবিন্দুতে রয়েছেন কোচ এরিক টেন হাগ।
টেরন হাগকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেই নিজের বিপদ ডেকে এনেছেন রোনালদো। যে কারণে ক্লাব তাকে ধরে রাখার ব্যাপারে আর আগ্রহ দেখায়নি। এর কারণ কি? তা নিয়ে এবারই প্রথম মুখ খুললেন ক্লাব ম্যানেজার।

টেন হাগ বলছেন, রোনালদো চলে যাওয়ায় কোনো ক্ষতি হবে না দলের। তার ভাষ্য, ও চলে গেছে। এটা এখন অতীত। আমরা সামনের দিকে তাকাতে চাইছি। আমরা ভবিষ্যতের কথা ভাবতে চাইছি।

ম্যানচেস্টার ইউনাইটেড তরুণ ফুটবলারদের নিয়ে এগোতে চাইছে বলেও জানালেন এই কোচ। তার পরিকল্পনায় বয়স্ক ফুটবলাররা নেই। টেন হ্যাগ বলেন, আপনি যখন সংগঠনের মধ্যে কিছু পরিবর্তন করতে চাইবেন, তখন কিছু বিষয় তো নতুন হবেই। আমরা খেলার ধরন বদলাতে চাইছি। একটু সময় তো লাগবেই।

তিনি আরো বলেন, সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে প্রতিপক্ষ আপনাকে সময় দেবে না। প্রতিপক্ষ আপনার ওপর ঝাঁপিয়ে পড়বে। তাই আমরা নতুন ব্যবস্থার সঙ্গে দ্রুত মানিয়ে নেয়ার চেষ্টা করছি। আমাদের দলটা সত্যিই দুর্দান্ত। আমরা মানসিকতা পরিবর্তন করেছি। আমরা এই পদ্ধতিটাই অনুসরণ করতে চাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *