সাবধান! মদ্যপ অবস্থায় বা বিনা হেলমেটে গাড়ি চালান? এবার চিরতরে বন্ধ হয়ে যাবে ড্রাইভিং

মদপ্য অবস্থায় বা বিনা হেলমেটে গাড়ি অথবা বাইক চালান? এবার কিন্তু ট্রাফিক পুলিশের কাছে ধরা পড়লে আপনার চিরতরে গাড়ি অথবা বাইক চালানো বন্ধ হয়ে যেতে পারে। কারণ নতুন এক নিয়ম নিয়ে শুরু হয়েছে আলোচনা সেই নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তি একই অপরাধের জন্য বারবার ধরা পড়েন তাহলে সংশ্লিষ্ট পুলিশ অফিসার চালকের লাইসেন্স ও নথি বাজেয়াপ্ত করে পরিবহন দফতরে বাতিলের সুপারিশ করতে পারবেন।
পরিবহন দফতরের অফিসার সেই সুপারিশ মানলেই চিরতরে বন্ধ হয়ে যেতে পারে ড্রাইভিং। আগে কোনো ব্যক্তির লাইসেন্স বাতিল করা হতো ৩ মাসের জন্য তবে এবার নতুন নিয়মে নেওয়া হতে পারে আরও কড়া পদক্ষেপ। তবে কবে থেকে এই নতুন নিয়ম লাগু হত্য পারে জানায়নি লালবাজার।
প্রসঙ্গত, কিছু বেপরোয়া যুবক মদ্যপান করে হেলমেট ছাড়াই গাড়ি অথবা বাইক চালান। ট্রাফিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা রাস্তায় করে ঘোরাঘোরি তাদের এই বেপরোয়া মনোভাব প্রতিহত করতেই প্রশাসন নতুন এই উদ্যোগ নিতে পারে বলে জানা গেছে।