Mother’s Day: দূরে থেকেও মা জানুক আপনার ভালোবাসার কথা, রইলো ১০ টি সেরা শুভেচ্ছা বার্তা

আজ মে মাসের দ্বিতীয় রোববার, বিশ্ব মা দিবস। মায়েদের প্রতি সম্মান জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পালিত এবং উদযাপিত হয়ে আসছে ‘মা দিবস’। যদিও মাকে ভালোবাসা-শ্রদ্ধা জানানোর কোন দিনক্ষণের প্রয়োজন হয় না; তবুও মাকে গভীর মমতায় স্মরণ করার দিন আজ।
প্রাচীন গ্রিস থেকে শুরু; এখন মা দিবস পৃথিবীর বহু দেশেই অত্যন্ত জনপ্রিয়। এই দিনে আপনি মায়ের কাছ থেকে হাজার মাইল দূরে আছেন? তাকে কেমন বার্তা পাঠাবেন? রইল কয়েকটি হোয়াটসঅ্যাপ বার্তা-

* ছোটবেলায় বুঝতাম না, আমাদের পরিবারের জন্য তুমি কতটা আত্মত্যাগ করছো? কিন্তু যত বড় হয়েছি, বুঝেছি তোমার অবদানের কথা। ভালো থেকো মা। হ্যাপি মাদার্স ডে!

* জীবনে আমরা কম চড়াই উতড়াইয়ের মধ্যে দিয়ে গেলাম না। প্রতি বাধাই অনেক সহজ হয়ে গিয়েছে তোমার কারণে। তুমি না থাকলে এত সুন্দর জীবন কাটত না। হ্যাপি মাদার্স ডে!

* আমি সৌভাগ্যবান যে তোমায় মা হিসাবে পেয়েছি। তুমি শুধু আমার মা নও, এখনও সঙ্গে শিক্ষিকাও। জীবনের সব কিছুই শিখেছি তোমার লড়াই দেখে। মা দিবসে তোমাকে বিশেষ শ্রদ্ধা।

* প্রতিটা দিনই সুন্দর কাটে তুমি পাশে আছো বলে। তোমাকে ছাড়া এই জীবনটা পুরোপুরি অচল হতো মা। শুভ মা দিবস!

* যত বার আমার হোঁচট লাগার মতো অবস্থা হয়েছে, তুমি ঠিক ধরে নিয়েছো। কখনও আমায় চোট পেতে দাওনি। তুমি না থাকলে জীবনটা এত সুন্দর হত না। তোমাকে মা দিবসের শুভেচ্ছা।

* তুমি না থাকলে এত দূর পৌঁছোতে পারতাম না। অনেক আগেই হয়তো থেমে যেতাম। জীবনটা এত সুন্দর হত না। হ্যাপি মাদার্স ডে।

* তোমার হাসি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আজকের দিনটা তোমার জন্য। খুব ভালো থাকো মা। হ্যাপি মাদার্স ডে।!

* জীবন সব কিছু ভালো দেয় না। অনেক কঠিন লড়াইয়ের মুখেও ফেলে। কিন্তু সেই সব লড়াই জেতার জন্য একটি হাতিয়ার দেয়। তার নাম মা। তোমাকে মা দিবসের শুভেচ্ছা।

* বাড়ি ছেড়ে এখন আমি অনেক দূরে। কিন্তু সব সময়েই তোমার কথা মনে পড়ে। তোমায় ছাড়া থাকতে ভালো লাগে না। খুব দ্রুত তোমার কাছে ফিরছি। হ্যাপি মাদার্স ডে।!

* তুমি আমার কাছে সুপারহিরো। আমার জীবনের যা যা সমস্যা, তার সমাধানও তুমি। আজকের দিনে তোমায় আবার অনেক ভালোবাসা জানাই। হ্যাপি মাদার্স ডে।!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *