বাজেটেই মিলবে প্রিমিয়াম ফিল! দুর্দান্ত ক্যামেরা ও ওয়্যারলেস চার্জিং— দেখে নিন Infinix Note 60 Pro-এর দাম

মিড-রেঞ্জ স্মার্টফোনের বাজারে দাপট দেখাতে নতুন তুরুপের তাস নিয়ে হাজির হলো ইনফিনিক্স। লঞ্চ হলো Infinix Note 60 Pro। প্রিমিয়াম ডিজাইন, দানবীয় ব্যাটারি আর আইফোনের সমকক্ষ কিছু ফিচার নিয়ে এই ফোনটি টেক-প্রেমীদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে।
ডিজাইনে নতুত্বের ছোঁয়া: ‘অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে’
এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর পিছনের প্যানেলের ‘অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে’। নথিং ফোনের Glyph ইন্টারফেসের মতো এখানেও LED লাইট ডিজাইন ব্যবহার করা হয়েছে। কল, নোটিফিকেশন বা চার্জিং স্ট্যাটাস— এই লাইটের মাধ্যমেই ফুটে উঠবে ফোনের ব্যাক কভারে।
ডিসপ্লে ও পারফরম্যান্স
-
স্ক্রিন: ৬.৭৮ ইঞ্চির ১.৫K LTPS AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪Hz এবং ব্রাইটনেস ৪,৫০০ নিটস। সুরক্ষায় রয়েছে গোরিলা গ্লাস ৭i।
-
প্রসেসর: শক্তিশালী Snapdragon 7s Gen 4 (4nm) চিপসেট, যা গেমিং ও মাল্টিটাস্কিংয়ের জন্য দুর্দান্ত।
-
সফটওয়্যার: লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৬-এর ওপর ভিত্তি করে তৈরি XOS 16।
ক্যামেরা ও ব্যাটারি
ফটোগ্রাফির জন্য পিছনে রয়েছে ওআইএস (OIS) যুক্ত ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স। সেলফির জন্য থাকছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে রয়েছে বিশাল ৬,৫০০mAh ব্যাটারি। দ্রুত চার্জের জন্য ৯০W ফাস্ট চার্জিং এবং ৩০W ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাও দেওয়া হয়েছে।
দাম ও অফার
ভারতে ইনফিনিক্স নোট ৬০ প্রো-এর দাম শুরু হচ্ছে ৩১,৯৯৯ টাকা (৮/১২৮ জিবি) থেকে। টপ ভ্যারিয়েন্টের (৮/২৫৬ জিবি) দাম রাখা হয়েছে ৩৪,৯৯৯ টাকা।
-
লঞ্চ অফার: ব্যাঙ্কের কার্ডে ৩,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং ১২ মাসের নো-কস্ট ইএমআই সুবিধা।
-
বিক্রি: আগামী ২০ এপ্রিল থেকে ফ্লিপকার্ট ও ইনফিনিক্সের অফিশিয়াল ওয়েবসাইটে মিলবে এই ফোন।