‘মেক ইন ইন্ডিয়া’র বিরাট জয়! তেজাস যুদ্ধবিমানের মেরামতে এবার মাস্টারস্ট্রোক মোদী সরকারের

প্রতিরক্ষা ক্ষেত্রে ‘আত্মনির্ভর ভারত’ ও ‘মেক ইন ইন্ডিয়া’ অভিযানে যুক্ত হল এক নতুন পালক। এবার থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজাস যুদ্ধবিমানের শক্তিশালী ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ ও সার্ভিসিংয়ের জন্য আর বিদেশের ওপর নির্ভর করতে হবে না ভারতকে। সোমবার ভারতীয় বিমান বাহিনী (IAF) এবং মার্কিন সংস্থা জিই অ্যারোস্পেসের (GE Aerospace) মধ্যে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে ভারতেই এফ৪০৪-আইএন২০ (F404-IN20) ইঞ্জিনের জন্য একটি অত্যাধুনিক ডিপো স্থাপন করা হবে।
বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর হাতে ৪০টি তেজাস এমকে১ বিমান রয়েছে এবং আরও ১৮০টি তেজাস এমকে১এ বিমানের অর্ডার দেওয়া হয়েছে। আগে এই বিমানের ইঞ্জিনগুলি মেরামতের জন্য বিদেশে পাঠাতে হতো, যা অত্যন্ত ব্যয়সাপেক্ষ ও সময়সাপেক্ষ ছিল। নতুন এই কেন্দ্রটি সম্পূর্ণভাবে ভারতীয় বায়ুসেনার মালিকানাধীন হবে এবং তারাই এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। জিই অ্যারোস্পেস প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ এবং খুচরা যন্ত্রাংশ সরবরাহ করবে।
জিই অ্যারোস্পেসের ভাইস প্রেসিডেন্ট রিতা ফ্লাহের্টি এই অংশীদারিত্বকে ভারতের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার একটি অঙ্গীকার হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, এই কেন্দ্রটি চালুর ফলে তেজাস ফ্লিটের যুদ্ধক্ষমতা এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে এবং ইঞ্জিনের প্রাপ্যতাও উন্নত হবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ভারতেই মেরামতের সুবিধা থাকায় জরুরি পরিস্থিতিতে দ্রুত ইঞ্জিন সার্ভিসিং সেরে বিমানগুলিকে ফের রণক্ষেত্রে নামানো সম্ভব হবে। ভবিষ্যতে এই পদক্ষেপটি ভারতের প্রতিরক্ষা উৎপাদন ও রক্ষণাবেক্ষণ সক্ষমতাকে এক অনন্য