মাসে মাত্র ৬ দিন কাজ, বেতন ১.৮০ লক্ষ! অষ্টম বেতন কমিশনে নিয়োগের বাম্পার সুযোগ

কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন ও পেনশন কাঠামো নির্ধারণে সহায়তার জন্য বড় নিয়োগের ঘোষণা করল অষ্টম বেতন কমিশন। এই নিয়োগের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর বেতন এবং কাজের সময়সীমা। বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র কনসালট্যান্ট পদে ফুল-টাইম কাজের জন্য বেতন মিলবে মাসে ১,৮০,০০০ টাকা। তবে কেউ চাইলে পার্ট-টাইম কাজও করতে পারেন; সেক্ষেত্রে মাসে মাত্র ৬ দিন কাজ করে পাওয়া যাবে ৪৫,০০০ টাকা।
অভিজ্ঞতা ও বয়সের ভিত্তিতে মোট তিনটি ক্যাটেগরিতে (সিনিয়র কনসালট্যান্ট, কনসালট্যান্ট এবং ইয়ং প্রফেশনাল) কর্মী নেওয়া হচ্ছে। ৩২ থেকে ৪৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। কোনও লিখিত পরীক্ষা ছাড়াই কেবল ইন্টারভিউয়ের মাধ্যমে এই চুক্তিভিত্তিক নিয়োগ হবে। যোগ্য প্রার্থীদের কেন্দ্রীয় কর্মীদের বেতন কাঠামো বিশ্লেষণ ও গবেষণার কাজে কমিশনকে সাহায্য করতে হবে। ইচ্ছুক প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে দ্রুত আবেদন করতে পারেন।