বড় পতন সোনার দামে! লক্ষ্মীলাভের আশায় ক্রেতারা, আজ ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত?

সপ্তাহের শুরুতেই মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে একলাফে অনেকটা কমল সোনার দাম। সোমবার, ১৩ এপ্রিল বাজার খুলতেই দেখা গেল স্বস্তির ছবি। কলকাতা-সহ দেশের বড় শহরগুলিতে সোনার দাম আগের দিনের তুলনায় বেশ খানিকটা হ্রাস পেয়েছে। গয়না কেনার পরিকল্পনা থাকলে বা বিনিয়োগের কথা ভাবলে আজকের রেট চার্টটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কলকাতায় আজকের সোনার দাম:
তিলোত্তমায় আজ ১৮ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ১,১৪,৩৪০ টাকা (২৯০ টাকা কম)। ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১,৩৯,৭৫০ টাকা, যা গতকালের চেয়ে ৩৫০ টাকা কম। অন্যদিকে, ২৪ ক্যারেট বা পাকা সোনার ১০ গ্রামের দাম ৩৮০ টাকা কমে হয়েছে ১,৫২,৪৬০ টাকা।

দেশের অন্যান্য শহরের চিত্র:

দিল্লি: রাজধানীতে আজ ২২ ক্যারেট সোনার দাম ১,৩৯,৯০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১,৫২,৬১০ টাকা (প্রতি ১০ গ্রাম)।

মুম্বই ও হায়দরাবাদ: দুই শহরেই আজ দাম একই। ২২ ক্যারেট সোনার দাম ১,৩৯,৭৫০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১,৫২,৪৬০ টাকা।

চেন্নাই: দক্ষিণ ভারতের এই শহরে দামের পতন আরও বেশি। এখানে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৪৪০ টাকা কমে হয়েছে ১,৫৩,৩৮০ টাকা।

পাটনা: বিহারের রাজধানীতে আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১,৩৯,৮০০ টাকা।

বিশ্ববাজারে অস্থিরতা থাকলেও ভারতের বাজারে আজকের এই পতন ক্রেতাদের জন্য বড় সুযোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।