TRP খারাপ, মাত্র ১০ মাসেই বন্ধ হচ্ছে ‘উড়ন তুবড়ি’, বদলে আসছে কে?

প্রত্যেক ঘরে ঘরেই এখন জি বাংলা। সন্ধ্যে লাগলেই এক চা আর বিস্কুট নিয়ে সিরিয়াল দেখতে বসে পড়েন বাড়ির মা বোনেরা। কিন্তু তবুও যেন TRP ধরে রাখতে পারছে না একের পর এক ধারাবাহিক । ফলত সবে শুরু হওয়া ধারাবাহিক থেকে শুরু করে হিট মেগা পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে। এসম্প্রতি খবর মাত্র ১০ মাসের মাথায় বন্ধ হচ্ছে জি বাংলার আরও এক ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’।
যদিও এখনো ঠিক হয়নি কোন সিরিয়াল এসে ‘উড়ন তুবড়ি’-কে রিপ্লেস করবে। জি বাংলার হাতে রয়েছে বেশ কয়েকটি নতুন মেগা । তারমধ্যে যে কোনো একটি ধারাবাহিক দখল করে নেবে উড়োন তুবড়ির জায়গা । শ্রুতি দাস ও গৌরব রায় চৌধুরীর রাঙা বঙ রিপ্লেস করার কথা রয়েছে এই পথ যদি না শেষ হয়কে। যদিও এখনও চ্যানেলের তরফে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয়নি। আছে স্বস্তিকা দত্তের ‘তোমার খোলা হাওয়া’ আর অরুণিমা-ঋত্বিকের ‘মন দিতে চাই’।
উড়ন তুবড়ি-র সোহিনী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘হ্যাঁ, শুনেছি শেষ হওয়ার কথা। কিন্তু কবে শেষ দিনের শুটিং কবে, তা বলতে পারব না।’
শুধু তাই নয় অন্যদিকে স্টার জলসার ‘ধুলোকণা’র শ্যুটিং ও শেষ হয়ে গেছে ।জানা গিয়েছে ‘ধলুকণার’ জায়গা দখল করবে ‘বাংলা মিডিয়াম’।