ভোটের বাজারে প্রতিশ্রুতির সুনামি! দিদি ও শাহের তুরুপের তাস আসলে কী? ফারাক বুঝুন এক ক্লিকে!

২০২৬-এর মেগা লড়াইয়ের আগে বাংলার মানুষের মন জিততে প্রকাশিত হয়েছে দুই প্রধান প্রতিপক্ষের ইশতেহার। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত তৃণমূলের ‘১০ শপথ’ বা প্রতিজ্ঞা, অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত দিয়ে উন্মোচিত বিজেপির ‘সঙ্কল্পপত্র’। দুই দলেই প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিলেও, কার ঝুলি বেশি ভারী? দেখে নিন একনজরে।

১. নারী শক্তি ও ভাতা: লড়াই যখন সম্মুখসমরে

  • তৃণমূল: মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা বাড়ানো এবং তা আজীবন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি।

  • বিজেপি: পালটা জবাবে বিজেপি এনেছে ‘অন্নপূর্ণা যোজনা’ বা অনুরূপ প্রকল্প, যেখানে মহিলাদের সরাসরি আর্থিক সহায়তার পাশাপাশি সরকারি চাকরিতে ৩৩ শতাংশ সংরক্ষণের মেগা গ্যারান্টি দেওয়া হয়েছে।

২. কর্মসংস্থান ও শিল্প

  • তৃণমূল: ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (MSME) জোড় এবং স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থান তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন তৃণমূল নেত্রী।

  • বিজেপি: বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে রাজ্যে বড় শিল্প বিনিয়োগ আনার এবং কেন্দ্রীয় সরকারি শূন্যপদ দ্রুত পূরণ করার। সাথে আইটি ও ম্যানুফ্যাকচারিং হাব তৈরির কথা বলা হয়েছে।

৩. রেশন ও খাদ্য সুরক্ষা

  • তৃণমূল: ‘দুয়ারে রেশন’ প্রকল্প জারি রাখা এবং উন্নত মানের খাদ্যশস্য সরবরাহের ওপর জোর দেওয়া হয়েছে।

  • বিজেপি: বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে ৫ বছর বিনামূল্যে রেশন এবং পুষ্টিকর খাবারের কিট প্রদানের।

৪. স্বাস্থ্য ও শিক্ষা

  • তৃণমূল: ‘স্বাস্থ্যসাথী’ কার্ডের সুবিধা বৃদ্ধি এবং পড়ুয়াদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আওতা বাড়ানোর কথা বলা হয়েছে।

  • বিজেপি: রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা এবং ‘দুর্গাসুরক্ষা স্কোয়াড’ গঠনের মাধ্যমে নারী নিরাপত্তা ও স্বাস্থ্যের বিশেষ নজরদারির কথা বলেছে পদ্মশিবির।

তৃণমূল ও বিজেপির ইশতেহারের মূল ফারাক:

বিষয় তৃণমূলের ১০ প্রতিজ্ঞা বিজেপির ১৫ সঙ্কল্প
কেন্দ্রবিন্দু জনকল্যাণমূলক সামাজিক প্রকল্প জাতীয়তাবাদ ও পরিকাঠামো উন্নয়ন
নারী সুরক্ষা সামাজিক ও আর্থিক নিরাপত্তা আইনি ও প্রশাসনিক কড়াকড়ি
চাকরি দক্ষতা বৃদ্ধি ও স্বনির্ভরতা সরকারি চাকরিতে বড় কোটা ও সংরক্ষণ
কৃষি কৃষক বন্ধু ও শস্য বিমা পিএম কিষাণ ও সেচ ব্যবস্থার উন্নয়ন