পর্দায় কত বার নায়িকার ঠোঁটে ঠোঁট রেখেছেন শাহরুখ খান? জেনেনিন

বলিউডে তিনিই ইন্ডাস্ট্রি। অন্তত তার অভিনীত দু’-একটি জনপ্রিয় ছবি দেখে নাই এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টের। তবে কেউ যা চট করে দেখেননি, তা হল পর্দায় শাহরুখকে চুমু খেতে।
গত তিন দশকের অভিনয়জীবনে কত জন নায়িকাকে চুমু খেয়েছেন অভিনেতা? ভেবে বলতে সময় নিতে পারেন পুরনো দর্শক। তবে হালের দর্শক বলে দিতে পারবেন। শাহরুখকে নায়িকার ঠোঁটে ঠোঁট রাখতে দেখা গিয়েছে হাল আমলেই।

অতিরিক্ত ঘনিষ্ঠ দৃশ্যে স্বচ্ছন্দ নন অভিনেতা- এ কথা বহু বার চর্চায় উঠে এসেছে। তারপরও কি পর্দায় তার বেশ কিছু চুম্বন-মুহূর্ত ধরা পড়েনি? মনে পড়তে পারে অন্তত দুটি ছবির কথা। যেখানে নায়িকাদের আচমকা নিবিড় চুমু খেয়ে রীতিমতো পারদ চড়িয়েছিলেন শাহরুখ।

যশ চোপড়া পরিচালিত ‘যাব তাক হ্যায় জান’ ছবিতে শাহরুখের চরিত্রের নাম ছিল সমর আনন্দ। ছবির দুই নায়িকা মীরা ও আকিরার চরিত্রে অভিনয় করেছিলেন ক্যাটরিনা কইফ ও আনুষ্কা শর্মা। ক্যাটরিনার সঙ্গে শাহরুখের একটি স্বল্পকালীন চুম্বনদৃশ্য ছিল এই ছবিতে। নিবিড় এক মুহূর্তে তাদের পরস্পরের ঠোঁটে ঠোঁট রাখার দৃশ্য দর্শক নিশ্চয়ই মনে রেখেছেন।

ইমতিয়াজ আলির ছবি ‘যাব হ্যারি মেট সেজল’ও রোম্যান্টিক ছবি। এই ছবিতে শাহরুখের নায়িকা অনুষ্কা শর্মা। ইউরোপ ভ্রমণের মাঝে ঘটতে থাকা নানা ঘটনা নিয়ে এগোতে থাকে ছবির গল্প। মান-অভিমান, খুনসুটি- সবই থাকে তাতে। এই ছবির এক দৃশ্যে হ্যারি ও সেজলের একটি চুম্বনদৃশ্য আছে। সেজলের কথা শেষ না হতেই আচম্বিতে তাকে চুম্বন করে হ্যারি। চুম্বনদৃশ্যটি সময়ের বিচারে দীর্ঘ নয়, কিন্তু গভীর। সেই চুম্বনের পরে নায়ক-নায়িকার নিবিড় আলিঙ্গনের মুহূর্তটিও দর্শকদের মনে দাগ কেটে যায়।

নায়িকার গালে, চোখে, কপালে চুম্বনের কথা আর আলাদা করে বলার নয়। ‘পহেলি’ হোক বা ‘দেবদাস’- প্রেমের দৃশ্যে ঠোঁট না ছুঁয়েও নায়িকাদের আদর করতে সিদ্ধহস্ত শাহরুখ। আবার, বেশ কিছু ছবিতে চুম্বনদৃশ্যের সম্ভাবনা তৈরি হলেও শেষ অবধি গড়ায়নি। মনে পড়তে পারে, ‘গুড্ডু’ ছবিতে মনীষা কৈরালার সঙ্গে এক দৃশ্যের আঁচ। সেখানে চূড়ান্ত এক চুম্বন-সম্ভাবনা থাকলেও শেষ অবধি পারদ ওঠেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *