১০০০ কোটির ডিল নাকি বড় ষড়যন্ত্র? তৃণমূলের স্টিং ভিডিওর পাল্টা হুঙ্কার দিলেন হুমায়ুন কবীর!

পঞ্চায়েত হোক বা লোকসভা, ভোটের ময়দান গরম করতে এবার আসরে নামল রহস্যময় এক ভিডিও। আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রধান হুমায়ুন কবীরকে ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। সৌজন্যে, তৃণমূল কংগ্রেসের পোস্ট করা একটি ‘স্টিং অপারেশন’-এর ভিডিও।
কী আছে সেই ভিডিওতে? তৃণমূলের দাবি, বিজেপির সঙ্গে এক গোপন বোঝাপড়ায় জড়িয়েছেন হুমায়ুন কবীর। অভিযোগ আরও গুরুতর— ডিল নাকি হয়েছে ১০০০ কোটি টাকার! সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি প্রকাশ করে তৃণমূল দাবি করেছে, পর্দার আড়ালে বিজেপির হাত শক্ত করতেই এমন পরিকল্পনা।
পাল্টা চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের: তবে এই অভিযোগ মাথা পেতে নিতে নারাজ AJUP প্রধান। স্টিং অপারেশনের ভিডিওকে স্রেফ ‘ভিত্তিহীন’ এবং ‘চক্রান্ত’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। পাল্টা হুঙ্কার দিয়ে তিনি বলেন, যদি হিম্মত থাকে তবে প্রমাণ করে দেখাক। তৃণমূলের এই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি এখন পাল্টা আইনি পদক্ষেপ বা রাজনৈতিক লড়াইয়ের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন।
কেন এই তরজা? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছোট দলগুলোকে কোণঠাসা করতে এবং তাদের জনসমর্থনে থাবা বসাতেই তৃণমূল এই ‘স্টিং অস্ত্র’ ব্যবহার করছে। অন্যদিকে, হুমায়ুন কবীরের মতো নেতারা নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখতে পাল্ট চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন।
এখন প্রশ্ন হলো, এই ১০০০ কোটির চুক্তি কি সত্যিই কোনো বড় ধামাকার আভাস, নাকি নিছকই নির্বাচনী গিমিক? উত্তর লুকিয়ে রয়েছে আগামী কয়েক দিনের রাজনৈতিক টানাপোড়েনে।