“আমেরিকা বড় সারপ্রাইজ পাবে!” ট্রাম্পের ‘নরক দর্শন’ হুমকির পাল্টা হুঙ্কার ইরানের!

পারস্য উপসাগরে যুদ্ধের মেঘ আরও ঘনীভূত! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারিকে স্রেফ ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিল ইরান। উল্টে ট্রাম্পকে ‘অসহায়’ ও ‘ভারসাম্যহীন’ বলে তোপ দেগে তেহরান সাফ জানাল, নরকের দরজা আমেরিকার জন্যই খোলা হচ্ছে। হরমুজ প্রণালী নিয়ে চলা এই দড়িট টানাটানি এখন চরম পর্যায়ে।
ট্রাম্পের ‘নরক দর্শন’ বনাম ইরানের ‘সারপ্রাইজ’
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তি না করলে বা হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানকে ‘নরক দর্শন’ করতে হবে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ প্রতিনিধি আলি আবদোল্লাহি আলিয়াবাদি বলেন:
“ট্রাম্প নার্ভাস হয়ে বোকার মতো হুমকি দিচ্ছেন। ইরানের কোনো পরিকাঠামোয় আঘাত লাগলে পশ্চিম এশিয়ায় থাকা সমস্ত মার্কিন সেনাঘাঁটি এবং ইজরায়েলি লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেওয়া হবে। আমেরিকা এবার বড় সারপ্রাইজ পাবে!”
৬ এপ্রিলের ডেডলাইন: ঘড়ির কাঁটায় টিকটিক শব্দ
গত ২৬ মার্চ ট্রাম্প ইরানকে ১০ দিনের একটি ডেডলাইন দিয়েছিলেন, যার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল অর্থাৎ ৬ এপ্রিল। আমেরিকার দাবি ছিল:
-
হয় ইরানকে ওয়াশিংটনের দেওয়া শর্তে চুক্তিতে বসতে হবে।
-
অথবা অবিলম্বে হরমুজ প্রণালীর ওপর থেকে নিয়ন্ত্রণ সরাতে হবে।
আমেরিকার ‘ব্যর্থতা’ নিয়ে কটাক্ষ ইরানের:
ইরানি প্রতিরক্ষা আধিকারিকদের দাবি, আমেরিকা ইতিমধ্যেই রণকৌশলে হেরে গিয়েছে। সম্প্রতি মার্কিন যুদ্ধবিমান গুলি করে নামানোর প্রসঙ্গ টেনে তেহরান জানিয়েছে, মার্কিন সেনা অভিযান ব্যর্থ হয়েছে এবং তাদের নিশানাও ভুল। তেহরানের সাফ কথা, শত্রুপক্ষকে দুরমুশ করতে তাঁরা সম্পূর্ণ প্রস্তুত এবং এক মুহূর্তের জন্যও তাঁরা পিছপা হবেন না।
একনজরে বর্তমান পরিস্থিতি:
-
হুমকি: ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম।
-
পাল্টা চাল: মার্কিন ঘাঁটি ও ইজরায়েলি পরিকাঠামোয় হামলার হুমকি তেহরানের।
-
মূল বিবাদ: হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও পরমাণু সংক্রান্ত চুক্তি।
-
আগামীকাল: ডেডলাইনের শেষ দিন, যা ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে উদ্বেগ।