সোনার দামে ফের আগুন! মঙ্গলবার একলাফে কত বাড়ল ২২ ও ২৪ ক্যারেট? মাথায় হাত মধ্যবিত্তের
March 31, 2026

দেশের অন্যান্য শহরগুলিতেও দামের গ্রাফ ঊর্ধ্বমুখী। দিল্লিতে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম আজ ১,৪৯,৪৪০ টাকা। মুম্বই এবং হায়দরাবাদে কলকাতার মতোই ২৪ ক্যারেটের দর দাঁড়িয়েছে ১,৪৯,২৯০ টাকা। অন্যদিকে, জয়পুর ও পাটনাতেও দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। তবে আশ্চর্যজনকভাবে ব্যাতিক্রমী চিত্র দেখা গেছে চেন্নাইতে, যেখানে ২৪ ক্যারেট সোনার দাম গতকালের থেকে ১০৯০ টাকা কমে হয়েছে ১,৪৯,১৩০ টাকা।
কেন বাড়ছে দাম? বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং অর্থবর্ষের শেষ দিনে লগ্নিকারীদের বিশেষ ঝোঁকের কারণে এই মূল্যবৃদ্ধি। বিয়ের মরশুমের আগে সোনার এই চড়া দাম মধ্যবিত্তের চিন্তা অনেকটাই বাড়িয়ে দিল। আপনি যদি আজ গয়না কেনার কথা ভেবে থাকেন, তবে মনে রাখবেন এর সাথে অতিরিক্ত জিএসটি এবং মেকিং চার্জও যুক্ত হবে।