রাডার নয়, এবার লেজারের কারসাজি! আকাশযুদ্ধে ভারতকে অজেয় করতে ‘হার্ড-কিল’ অস্ত্র আনছে DRDO

হলিউড সিনেমায় দেখা লেজার গান এবার বাস্তবে নামাতে চলেছে ভারত। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO) এক অত্যন্ত শক্তিশালী লেজার অস্ত্র তৈরি করছে, যা ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানে বসানো হবে। ২০২৭ সালে এই মারণাস্ত্রের চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এই প্রযুক্তির ফলে ভারতীয় যুদ্ধবিমানগুলো কেবল ক্ষেপণাস্ত্রকে বিভ্রান্তই করবে না, বরং লেজার রশ্মি দিয়ে সরাসরি সেগুলোকে পুড়িয়ে ধ্বংস করতে পারবে।

বর্তমানে যুদ্ধবিমানগুলো আত্মরক্ষার জন্য ফ্লেয়ার বা চ্যাফ ব্যবহার করে, যা আধুনিক মিসাইলের কাছে অনেক সময় ব্যর্থ হয়। কিন্তু ডিআরডিও-র এই নতুন ‘হার্ড-কিল’ সিস্টেম সরাসরি শত্রু বিমান বা ড্রোনের সেন্সর পুড়িয়ে দেবে। এর পাশাপাশি ডিআরডিও উচ্চ-ক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভ (HPM) প্রযুক্তি নিয়েও কাজ করছে, যা ১ থেকে ৫ কিমি পাল্লার মধ্যে শত্রুর ইলেকট্রনিক্স ব্যবস্থা অচল করে দিতে সক্ষম। সব ঠিক থাকলে ২০৩০-এর দশকের শুরুতে ভারতীয় যুদ্ধবিমানগুলো এই অত্যাধুনিক সুরক্ষা কবচ পেয়ে যাবে।