দুর্নীতি থেকে উত্তরবঙ্গের অবহেলা— মমতার সরকারের বিরুদ্ধে বিজেপির ‘অভিযোগনামা’য় কী কী থাকছে?

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে গিয়েছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাদের ইস্তেহার ‘দিদির দশ প্রতিজ্ঞা’ প্রকাশ করলেও, বিজেপি কৌশল নিয়েছে উল্টো। ভোটারদের দুয়ারে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনের ব্যর্থতা তুলে ধরতে শনিবার কলকাতায় ‘চার্জশিট’ প্রকাশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিজেপির ১৪ দফা চার্জশিটে কী কী থাকছে? সূত্রের খবর, এই চার্জশিটে তৃণমূল সরকারের ১৪টি ব্যর্থতাকে চিহ্নিত করা হয়েছে:

  • দুর্নীতি ও কেলেঙ্কারি: নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি।

  • নারী নিরাপত্তা: সন্দেশখালি ইস্যুসহ রাজ্যে মহিলাদের নিরাপত্তাহীনতা।

  • উত্তরবঙ্গের অবহেলা: উত্তরবঙ্গের উন্নয়ন ও চা শ্রমিকদের দুর্দশার কথা।

  • শিল্প ও শিক্ষা: রাজ্যে কলকারখানা বন্ধ হওয়া এবং ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা।

  • সিন্ডিকেট রাজ ও আইনশৃঙ্খলা: রাজ্যজুড়ে চলা সিন্ডিকেট সংস্কৃতি এবং প্রশাসনিক ব্যর্থতা।

বিজেপির রণকৌশল: এপ্রিলের শুরুতে ‘সঙ্কল্প পত্র’ বা ইস্তেহার প্রকাশের আগে এই চার্জশিটকেই হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির। শাহের এই অভিযোগনামা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে বিজেপি নেতৃত্ব। বিশেষ করে উত্তরবঙ্গের ৫৪টি আসনে এই ইস্যুগুলোকে আরও জোরালোভাবে তুলে ধরা হবে।