জ্বালানি সংকটের ধাক্কা সামলাতে বড় পদক্ষেপ! আবগারি শুল্ক ছাঁটাই করল কেন্দ্র

পশ্চিম এশিয়ায় ইরান ও ইসরায়েলের সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে যখন অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া, ঠিক তখনই পেট্রোল ও ডিজেলের ওপর থেকে অতিরিক্ত আবগারি শুল্ক (SAED) কমানোর ঘোষণা করল মোদী সরকার। শুক্রবার (২৭ মার্চ) কেন্দ্র জানিয়েছে, পেট্রোল ও ডিজেলে মোট ১০ টাকা করে শুল্ক কমানো হচ্ছে।

পকেটে স্বস্তি নেই কেন? অন্যান্য সময় শুল্ক কমলে খুচরো বাজারে তেলের দাম কমে, কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। বর্তমানে পেট্রোলের ওপর স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি কমিয়ে লিটার প্রতি ৩ টাকা করা হয়েছে এবং ডিজেলের ওপর থেকে এই শুল্ক সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় তেল সংস্থাগুলি যে ক্ষতির সম্মুখীন হচ্ছিল, এই শুল্ক ছাড় সেই ক্ষতি সামাল দিতে ব্যবহার করা হবে। ফলে সাধারণ মানুষকে এখনই পুরোনো চড়া দামেই তেল কিনতে হবে।