অনুমতি মেলেনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গেটের বাইরেই পুজো এবিভিপির! যাদবপুরে মুখোমুখি বাম-ডান
March 26, 2026

বৃহস্পতিবার কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে রামনবমী পালনকে কেন্দ্র করে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়।
-
কলকাতা বিশ্ববিদ্যালয়: এবিভিপি (ABVP) কর্তৃপক্ষের কাছে অনুমতি চাইলেও সদুত্তর না মেলায় কলেজ স্ট্রিট ক্যাম্পাসের মূল ফটকের বাইরেই রামের মূর্তিতে পুজো করা হয়। নিরাপত্তার খাতিরে জোড়াসাঁকো থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল।
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়: এখানে এনএসএফ (NSF) রামনবমীর আয়োজন করে। একদিকে ‘জয় শ্রীরাম’ স্লোগান, অন্যদিকে বামপন্থী ছাত্র ইউনিয়নগুলোর ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে ক্যাম্পাস চত্বর সরগরম হয়ে ওঠে। উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, পুজোর জন্য কোনও লিখিত অনুমতি নেওয়া হয়নি। বহিরাগতদের প্রবেশের ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে।