৩-এ-১ ধামাকা অফার: ক্যাশ ডিসকাউন্ট থেকে এক্সট্রা ওয়ারেন্টি, ৩১ মার্চের মধ্যে অ্যাথার কিনলে বাম্পার সেভিংস

ইলেকট্রিক স্কুটারের দুনিয়ায় হইচই ফেলে দিল অ্যাথার এনার্জি (Ather Energy)। মধ্যবিত্তের নাগালে ইলেকট্রিক স্কুটার পৌঁছে দিতে এবার ২০,০০০ টাকা পর্যন্ত বিশাল ছাড়ের ঘোষণা করল সংস্থাটি। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই বিশেষ অফারটি দেশের সমস্ত অ্যাথার এক্সপেরিয়েন্স সেন্টারে পাওয়া যাবে। মূলত পিএম ই-ড্রাইভ (PM e-Drive) ভর্তুকি শেষ হওয়ার আগেই গ্রাহকদের স্কুটার কিনতে উৎসাহিত করতে এই পদক্ষেপ।
কী কী থাকছে এই অফার প্যাকেজে? অ্যাথার তাদের জনপ্রিয় মডেল Rizta S এবং 450S-এর ওপর এই ছাড় দিচ্ছে। এর মধ্যে রয়েছে ১০,০০০ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড ডিসকাউন্ট, ৬,৫০০ টাকা পর্যন্ত সরাসরি ক্যাশ ডিসকাউন্ট এবং ৩,৫০০ টাকা মূল্যের অতিরিক্ত ওয়ারেন্টি। এই বিশাল ছাড়ের পর মুম্বাইয়ে Rizta S-এর এক্স-শোরুম দাম কমে দাঁড়িয়েছে প্রায় ১,০৪,৭৫৮ টাকা।
কেন কিনবেন অ্যাথার স্কুটার?
-
Ather Rizta S: এটি মূলত ফ্যামিলি স্কুটার। ২.৯ কিলোওয়াট ব্যাটারির এই স্কুটারটি একবার চার্জ দিলে ১২৩ কিমি পর্যন্ত ছুটতে পারে। এতে ৩৪ লিটারের বিশাল স্টোরেজ রয়েছে এবং সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০ কিমি।
-
Ather 450S: যারা একটু স্পোর্টি লুক এবং পারফরম্যান্স পছন্দ করেন, তাদের জন্য এটি সেরা। ১১৪ কিমি রেঞ্জ এবং শক্তিশালী ৬ কিলোওয়াট মোটরের এই স্কুটারটি শহরের যাতায়াতের জন্য আদর্শ।
সবথেকে বড় আকর্ষণ হলো ৮ বছরের ব্যাটারি ওয়ারেন্টি। অর্থাৎ একবার কিনলে ব্যাটারি নিয়ে দীর্ঘ আট বছর কোনো দুশ্চিন্তা থাকবে না। পেট্রোলের ক্রমবর্ধমান দামের বাজারে যারা সাশ্রয়ী এবং টেকসই বাহন খুঁজছেন, তাদের জন্য ৩১ মার্চের আগে এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না।