নবান্নে কি ফের মমতা? নিউজ ১৮ ওপিনিয়ন পোলে তৃণমূলের বিপুল সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত!

২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বাদ্যি বেজে গিয়েছে। চতুর্থবার কি ক্ষমতায় ফিরবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? সিএনএন-নিউজ ১৮-এর সাম্প্রতিক ওপিনিয়ন পোল অনুযায়ী, রাজ্যে ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূল কংগ্রেসই।

আসন ও ভোট শতাংশের লড়াই:

  • তৃণমূল কংগ্রেস: ২৯৪ আসনের বিধানসভায় ১৮৪ থেকে ১৯৪টি আসন পেতে পারে শাসক দল। ভোট শতাংশ হতে পারে ৪১.৯%।

  • বিজেপি: প্রধান বিরোধী দল পেতে পারে ৯৮ থেকে ১০৮টি আসন। তাদের ঝুলিতে যেতে পারে ৩৪.৯% ভোট।

  • অন্যান্য: বাম-কংগ্রেস বা অন্যান্যরা মাত্র ৩টি আসন পেতে পারে বলে ইঙ্গিত।

জনমতের প্রতিফলন: সমীক্ষা অনুযায়ী, ৪৩.৩ শতাংশ মানুষ রাজ্য সরকারের কাজকে ‘ভালো’ বা ‘খুব ভালো’ বলেছেন। তবে উচ্চবর্ণের হিন্দু ও তফশিলি উপজাতিদের একটি বড় অংশ সরকারের কাজে অসন্তুষ্ট। সংখ্যালঘু ভোটের ৪৪.২ শতাংশই রয়েছে তৃণমূলের পক্ষে।

ভোটের মূল ইস্যু: বাংলার মানুষের কাছে এবার সবচেয়ে বড় ইস্যু বেকারত্ব (৩৭.২%)। দ্বিতীয় স্থানে রয়েছে নারী সুরক্ষা ও আরজি কর কাণ্ড (১৫.৯%)। এছাড়া মূল্যবৃদ্ধি ও দুর্নীতির মতো বিষয়গুলিও ভোটারদের মনে প্রভাব ফেলছে। দুর্নীতি ও আরজি কর কাণ্ডের মতো আবহের মধ্যেও এই সমীক্ষা তৃণমূলের পাল্লা ভারী থাকারই ইঙ্গিত দিচ্ছে।