চতুর্থবারও কি ক্ষমতায় মমতা? নিউজ ১৮ ওপিনিয়ন পোলে তৃণমূলের ম্যাজিক ফিগার নিয়ে বড় পূর্বাভাস!

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার পর থেকেই তুঙ্গে রাজনৈতিক পারদ। কার দখলে যাবে নবান্ন? সেই উত্তর খুঁজতে এক মেগা জনমত সমীক্ষা চালাল সিএনএন-নিউজ ১৮। সমীক্ষার ফলাফল বলছে, সব জল্পনা উড়িয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।
কার ঝুলিতে ক’টি আসন? (নিউজ ১৮ ওপিনিয়ন পোল):
-
তৃণমূল কংগ্রেস: ১৮৪ থেকে ১৯৪টি আসন (বিপুল সংখ্যাগরিষ্ঠতা)।
-
বিজেপি: ৯৮ থেকে ১০৮টি আসন।
-
অন্যান্য (বাম-কংগ্রেস): ০ থেকে ৩টি আসন।
জনপ্রিয়তায় এগিয়ে কে? মুখ্যমন্ত্রী হিসেবে মানুষের প্রথম পছন্দ কে? এই প্রশ্নের উত্তরে ৪৮.৫ শতাংশ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই বেছে নিয়েছেন। অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান ৩৩.৪ শতাংশ উত্তরদাতা। শতাংশের বিচারেও তৃণমূল (৪১.৯%) বিজেপি-র (৩৪.৯%) থেকে অনেকটা এগিয়ে রয়েছে। সমীক্ষায় ৪৩ শতাংশেরও বেশি মানুষ রাজ্য সরকারের গত ৫ বছরের কাজকে ‘ভালো’ বা ‘খুব ভালো’ বলে সার্টিফিকেট দিয়েছেন।