৫৩ লক্ষ মেট্রিক টন তেল মজুত আছে, ভয় নেই!’ সংসদে দাঁড়িয়ে দেশবাসীকে বড় ভরসা দিলেন প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মেঘ ঘনীভূত হচ্ছে। এই আবহে সোমবার লোকসভায় দাঁড়িয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে হামলা বা হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ পথ বন্ধ হয়ে যাওয়া ভারতের অর্থনীতির জন্য চ্যালেঞ্জিং হলেও, সরকার পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত।
মোদীর ‘এনার্জি’ মন্ত্র: প্রধানমন্ত্রী জানান, ভারত এখন আর কেবল মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল নয়। সরবরাহ ব্যবস্থাকে সচল রাখতে ভারত বর্তমানে ৪১টি দেশ থেকে জ্বালানি আমদানি করছে।
-
মজুত ভাণ্ডার: দেশে এই মুহূর্তে ৫৩ লক্ষ মেট্রিক টন কৌশলগত জ্বালানি (Strategic Petroleum Reserve) মজুত রয়েছে, যা যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে সক্ষম।
-
জাহাজ উদ্ধার: প্রধানমন্ত্রীর কূটনৈতিক তৎপরতায় হরমুজ প্রণালীতে আটকে পড়া একাধিক ভারতীয় তেল ও সারবাহী জাহাজ নিরাপদে দেশে ফিরেছে।
-
বিকল্প রুট: সমুদ্রপথে পরিবহণ ব্যবস্থার ওপর সরকার ২৪ ঘণ্টা নজর রাখছে এবং প্রয়োজনে বিকল্প রুট ব্যবহারের পরিকল্পনাও তৈরি রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী সাফ জানান, বাণিজ্যিক জাহাজে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারতের মূল লক্ষ্য হলো তেল, গ্যাস এবং সারের সরবরাহ বজায় রাখা, যাতে সাধারণ মানুষের ওপর এর প্রভাব না পড়ে।