পকেটে টান! ১ এপ্রিল থেকে এটিএম থেকে টাকা তোলার নিয়মে বড় বদল, দেখে নিন আপনার ব্যাংকের নতুন চার্জ

১ এপ্রিল, ২০২৬ থেকে শুরু হচ্ছে নতুন অর্থবর্ষ। আর তার সাথেই এইচডিএফসি (HDFC), পিএনবি (PNB) এবং বন্ধন ব্যাংকের মতো বড় প্রতিষ্ঠানগুলি তাদের এটিএম এবং ডেবিট কার্ডের নিয়মে বড়সড় রদবদল ঘটিয়েছে। এই পরিবর্তনগুলি সরাসরি সাধারণ গ্রাহকদের দৈনন্দিন লেনদেনের ওপর প্রভাব ফেলবে।
কোন ব্যাংকে কী পরিবর্তন?
-
এইচডিএফসি ব্যাংক: এখন থেকে ইউপিআই (UPI) ব্যবহার করে এটিএম থেকে টাকা তোলা আপনার মাসিক ‘ফ্রি লিমিট’-এর মধ্যেই ধরা হবে। সীমা পেরিয়ে গেলে প্রতিবার ২৩ টাকা ও ট্যাক্স দিতে হবে।
-
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB): কমানো হয়েছে দৈনিক নগদ তোলার সীমা। সাধারণ কার্ডে ১ লক্ষের বদলে এখন ৫০,০০০ টাকা এবং প্রিমিয়াম কার্ডে ১.৫ লক্ষের বদলে ৭৫,০০০ টাকা পর্যন্ত তোলা যাবে।
-
বন্ধন ব্যাংক: ফ্রি লিমিট শেষ হলে আর্থিক লেনদেনে ২৩ টাকা এবং অনার্থিক লেনদেনে ১০ টাকা চার্জ লাগবে। ব্যালেন্স না থাকার কারণে ট্রানজ্যাকশন ফেল করলে অতিরিক্ত ২৫ টাকা জরিমানা দিতে হবে।