গরমে নাজেহাল? এসি-র দাম দেখলে আরও ঘাম ছুটবে! ১২ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর ঘোষণা নামী ব্র্যান্ডগুলোর

এই কাঠফাটা গরমে যদি নতুন এসি কেনার পরিকল্পনা করে থাকেন, তবে পকেটে টান পড়ার জন্য তৈরি থাকুন। ইরান-ইজরায়েল-আমেরিকা সংঘাতের আঁচ এবার সরাসরি এসে পড়ল মধ্যবিত্তের ড্রয়িং রুমে। বিশ্ববাজারে তেল ও শক্তির দাম বাড়ার ফলে স্যামসাং, এলজি এবং ডাইকিনের মতো নামী সংস্থাগুলি তাদের পণ্যের দাম একলাফে অনেকটা বাড়িয়ে দিচ্ছে।
ব্র্যান্ড অনুযায়ী সম্ভাব্য দাম বৃদ্ধি:
-
ডাইকিন (Daikin): আগামী সপ্তাহ থেকে এসির দাম বাড়তে চলেছে প্রায় ১২ শতাংশ।
-
এলজি (LG): এসির দাম ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা।
-
প্যানাসনিক (Panasonic): টিভি ও এসির দাম ৮ থেকে ১২ শতাংশের মধ্যে বাড়তে পারে।
-
স্যামসাং (Samsung): ইতিমধ্যেই টিভি ও এসির দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।
কেন এই মূল্যবৃদ্ধি? বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের কারণে ডলারের তুলনায় টাকার দাম কমেছে এবং লজিস্টিক ও উৎপাদন খরচ একলাফে অনেকটা বেড়ে গিয়েছে। গত জানুয়ারিতে একবার দাম বাড়ার পর, এপ্রিলের মধ্যে আরও ৫ থেকে ৯ শতাংশ দাম বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে কনজিউমার গুডস সংস্থাগুলি। ফলে গত সেপ্টেম্বরে জিএসটি কমার সুফল এখন যুদ্ধের দাপটে ধুলোয় মিশতে চলেছে।