ভোটের ময়দানে অভিষেক! ২৪ মার্চ থেকে শুরু মেগা প্রচার, আলাদা নজরে হাইভোল্টেজ নন্দীগ্রাম

২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বেজে গিয়েছে। আগামী ২৪ মার্চ থেকে নির্বাচনী প্রচারে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গ থেকে প্রচার শুরু করে উত্তরবঙ্গ পর্যন্ত ম্যারাথন জনসভা ও কর্মিসভা করবেন তিনি। বিশেষত নন্দীগ্রাম ও সন্দেশখালির মতো সংবেদনশীল এলাকাগুলোতে তাঁর সভা নিয়ে রাজনৈতিক মহলে উৎসাহ তুঙ্গে।

হাইলাইটস ও নন্দীগ্রাম ফ্যাক্টর: অভিষেকের এই প্রচার তালিকায় সবচেয়ে বেশি নজর কেড়েছে নন্দীগ্রাম। সেখানে কেবল জনসভা নয়, ১০ জন বুথ সদস্যকে নিয়ে একটি বিশেষ কর্মিসভা করবেন তিনি। এছাড়াও সন্দেশখালি, নাটাবাড়ি এবং শীতলখুচির মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতেও তাঁর সভা রয়েছে।

একনজরে অভিষেকের প্রচার নির্ঘণ্ট:

  • ২৪ মার্চ: পাথরপ্রতিমা (দুপুর ২টো)।

  • ২৫ মার্চ: দাশপুর (দুপুর ১২টা), কেশিয়াড়ি ও নারায়ণগড় (দুপুর ১টা) এবং নন্দীগ্রাম (কর্মিসভা, দুপুর ২টো)।

  • ২৬ মার্চ: নাটাবাড়ি (দুপুর ১২টা), ধূপগুড়ি (দুপুর ১টা) এবং কালচিনি (রোড শো, দুপুর ২টো)।

  • ২৭ মার্চ: বিনপুর (দুপুর ১টা), পাঁশকুড়া পূর্ব (দুপুর ২টো) ও কুলপি।

  • ২৮ মার্চ: বালুরঘাট ও তপন (দুপুর ১২টা), মানিকচক (দুপুর ১টা) ও সাগরদীঘি (দুপুর ২টো)।

  • ২৯ মার্চ: দুবরাজপুর (দুপুর ১টা), নওদা (দুপুর ২টো) ও সন্দেশখালি (দুপুর ৩টে)।

  • ৩০ মার্চ: বাঘমুন্ডি (দুপুর ১টা) ও কাঁথি (রিভিউ বৈঠক, দুপুর ২টো)।

  • ৩১ মার্চ: শীতলখুচি (বেলা ১২:৩০), রাজগঞ্জ (দুপুর ১:৩০) ও ফালাকাটা (দুপুর ২:৩০)।