ইতিহাস গড়লেন মোদী! পবন চামলিংকে টপকে ভারতের দীর্ঘতম মেয়াদের ‘নির্বাচিত সরকার প্রধান’ এখন নমো

ভারতীয় রাজনীতির ইতিহাসে রবিবার এক উজ্জ্বল অধ্যায় তৈরি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনো নির্বাচিত সরকারের প্রধান হিসেবে দীর্ঘতম সময় দায়িত্ব পালনের বিশ্বরেকর্ড এখন তাঁর ঝুলিতে। সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের ৮,৯৩০ দিনের রেকর্ড টপকে ৮,৯৩১ দিনে পদার্পণ করলেন তিনি। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর যে সফর শুরু হয়েছিল, তা আজ ভারতের প্রধানমন্ত্রীর মসনদে বসে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।

নেহরুর রেকর্ডের হাতছানি: প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীকে ইতিমধ্যেই টপকে গিয়েছেন মোদী। তবে ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহরুর রেকর্ড ছুঁতে তাঁকে ২০৩১ সালের মে মাস পর্যন্ত ক্ষমতায় থাকতে হবে। টানা তিনবার লোকসভা নির্বাচনে জিতে আসা মোদী এখন দেশের দ্বিতীয় দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী।

এক নজরে মোদীর যাত্রাপথ:

  • গুজরাটের মুখ্যমন্ত্রী: ৭ অক্টোবর ২০০১ থেকে ২১ মে ২০১৪।

  • ভারতের প্রধানমন্ত্রী: ২৬ মে ২০১৪ থেকে বর্তমান।

  • স্বাতন্ত্র্য: স্বাধীন ভারতে জন্মগ্রহণকারী দেশের প্রথম প্রধানমন্ত্রী তিনি।