এসবিআই-তে টাকা রাখলে এবার পকেট ভরবে বেশি! এফডি-তে বাড়ল সুদের হার, বয়স্কদের জন্য বাম্পার অফার

বর্তমান বাজারে যখন অনেক ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে (FD) সুদের হার কমাচ্ছে, ঠিক তখনই উল্টো পথে হেঁটে গ্রাহকদের চমক দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। বড় অঙ্কের আমানতকারীদের জন্য নির্দিষ্ট কিছু স্কিমে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট (০.২৫%) বৃদ্ধি করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। গত ১৫ মার্চ ২০২৬ থেকে এই নতুন হার কার্যকর হয়েছে।
কারা পাবেন এই সুবিধা? ব্যাঙ্কের নতুন ঘোষণা অনুযায়ী, এই বর্ধিত সুদের হার মূলত ৩ কোটি টাকা বা তার বেশি (Bulk Deposits) বিনিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ৩ কোটি টাকার নিচের খুচরো আমানতের (Retail FD) ক্ষেত্রে সুদের হারে আপাতত কোনো পরিবর্তন করা হয়নি। নতুন স্থায়ী আমানত এবং পুরনো আমানত রিনিউ (Renew) করার ক্ষেত্রেও এই সুবিধা মিলবে।
একনজরে নতুন সুদের হার (৩ কোটির উপরে):
-
৪৬ দিন থেকে ১৭৯ দিন: ৫.৩৫% (আগে ছিল ৫.১০%)
-
১৮০ দিন থেকে ১ বছরের কম: ৫.৮৫% (আগে ছিল ৫.৬০%)
-
১ বছর থেকে ২ বছরের কম: ৬.৫০% (আগে ছিল ৬.২৫%)
প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ লাভ: সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকরা বরাবরের মতোই সাধারণ গ্রাহকদের তুলনায় ০.৫০% বেশি সুদ পাবেন। ১ থেকে ২ বছরের কম মেয়াদের ডিপোজিটে প্রবীণরা এখন থেকে ৭.০০% হারে সুদ পাবেন, যা আগে ছিল ৬.৭৫%। তবে মনে রাখবেন, মেয়াদের আগে টাকা তুলে নিলে (Premature Withdrawal) ১% জরিমানা দিতে হবে।