ইরানের রক্তচক্ষু উপেক্ষা করে ভারতের দাপট! হরমুজ প্রণালী দিয়ে এলপিজি আনতে বুক চিতিয়ে নামছে দুই ভারতীয় জাহাজ!

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে যেখানে বিশ্বের তাবড় শক্তিরা পিছু হটছে, সেখানে এক অনন্য নজির গড়ল ভারত। ইরান, ইজরায়েল ও আমেরিকার ত্রিমুখী যুদ্ধের জেরে গত ২৪ ঘণ্টায় বিশ্বের অন্যতম বিপজ্জনক জলপথ ‘হরমুজ প্রণালী’ দিয়ে কোনো ট্যাঙ্কার যাওয়ার সাহস দেখায়নি। সেই নিস্তব্ধতা ভেঙে ভারতের দুটি বিশালাকার এলপিজি ক্যারিয়ার— ‘জাগ ভাসন্ত’ এবং ‘পাইন গ্যাস’ এখন দুবাই-শারজাহ উপকূল থেকে ভারতের পথে রওনা দেওয়ার জন্য প্রস্তুত।
ঝুঁকি নিয়ে ভারতের জয়যাত্রা আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বিপিসিএল (BPCL) এবং ইন্ডিয়ান অয়েল (IOC) দ্বারা চার্টার করা এই দুটি জাহাজ বর্তমানে পারস্য উপসাগরে নোঙর করে রয়েছে। শিপ-ট্র্যাকিং ডেটা অনুযায়ী, মেরিন ট্র্যাফিকের সিগন্যাল পেলেই তারা হরমুজ অতিক্রম করবে। উল্লেখ্য, এই পথ দিয়েই বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়। বর্তমানে ২২টি ভারতীয় জাহাজ সেখানে আটকে থাকলেও, ভারতের কূটনৈতিক তৎপরতায় পরিস্থিতি বদলাতে শুরু করেছে।
মোদী সরকারের কূটনৈতিক সাফল্য সম্প্রতি ‘শিভালিক’ এবং ‘নন্দা দেবী’ নামে দুটি ভারতীয় জাহাজ ৯২,০০০ মেট্রিক টন এলপিজি নিয়ে নিরাপদে গুজরাট বন্দরে পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বিশ্বনেতাদের সঙ্গে যোগাযোগ রেখে ভারতীয় জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করছেন। ভারতের এই সাহসী পদক্ষেপ কেবল জ্বালানি সংকট মেটাতেই সাহায্য করবে না, বরং আন্তর্জাতিক মঞ্চে ভারতের ক্রমবর্ধমান প্রভাবকেও তুলে ধরছে। যদি ‘জাগ ভাসন্ত’ ও ‘পাইন গ্যাস’ নিরাপদে ফিরে আসে, তবে দেশের রান্নার গ্যাসের বাজারে বড়সড় স্বস্তি মিলবে।