বিলাসবহুল গাড়ির দুনিয়ায় কম্পন! ৫ মিটারের বেশি লম্বা Lexus ES লঞ্চ হলো ভারতে, দেখুন ইন্টেরিয়রের ঝলক

বিলাসবহুল সেডান প্রেমীদের জন্য সুখবর! দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ, ২০ মার্চ ২০২৬-এ ভারতে অফিশিয়ালি লঞ্চ হলো অষ্টম প্রজন্মের (8th Generation) Lexus ES। গত বছর আন্তর্জাতিক বাজারে পা রাখলেও, আজ থেকে ভারতীয় রাস্তায় দাপিয়ে বেড়াতে প্রস্তুত এই লাক্সারি সেডান। নতুন প্রযুক্তির TNGA-K প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি এই গাড়িটির এক্স-শোরুম দাম রাখা হয়েছে ৮৯.৯৯ লক্ষ টাকা।

নতুন Lexus ES আগের মডেলের তুলনায় আকারে অনেকটা বড় এবং লম্বা। এর দৈর্ঘ্য ৫১৪০ মিমি এবং চওড়া ১৯২০ মিমি। গাড়ির ২৯৫০ মিমি হুইলবেস যাত্রীদের দেবে রাজকীয় আরাম। ডিজাইনের কথা বললে, এতে রয়েছে শার্প ডিআরএল (DRL), ২১ ইঞ্চির বিশাল ডুয়াল টোন অ্যালয় হুইল এবং ফ্ল্যাশ ফিট ডোর হ্যান্ডেল, যা গাড়িটিকে একটি ফিউচারিস্টিক লুক দিয়েছে।

গাড়ির ইন্টেরিয়রটি যেন একটি আধুনিক ড্রয়িং রুম। এতে রয়েছে ১৪ ইঞ্চির ফ্লোটিং ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন এবং ১২.৩ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। সুরক্ষার খাতিরে এতে দেওয়া হয়েছে ‘Lexus Safety System+’, যার মধ্যে ১০টি এয়ারব্যাগ, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল এবং প্রি-কলিশন অ্যালার্টের মতো অত্যাধুনিক ফিচার রয়েছে। পাওয়ারট্রেনের দিকে তাকালে দেখা যায়, এতে রয়েছে ৭৫ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি এবং দুটি ইলেকট্রিক মোটর। অল-হুইল ড্রাইভ সেটআপের এই গাড়িটি এক চার্জে প্রায় ৫৮০ কিমি পথ অতিক্রম করতে সক্ষম।